News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

আসছে কম দামের উইন্ডোজ ল্যাপটপ

Started by maruppharm, July 20, 2014, 04:20:48 PM

Previous topic - Next topic

maruppharm

সাশ্রয়ী ল্যাপটপের বাজারে শক্ত অবস্থান গড়তে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর বাজারে আনছে মাইক্রোসফট। এইচপি, এসার ও তোশিবা শিগগিরই উইন্ডোজনির্ভর ল্যাপটপ বাজারে ছাড়বে যার দাম হবে ১৯৯ থেকে ২৪৯ মার্কিন ডলারের মধ্যে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে মাইক্রোসফটের সিওও কেভিন টার্নার সাশ্রয়ী দামের উইন্ডোজ ল্যাপটপের কথা জানান।
টার্নার বলেন, শিগগিরই ১৯৯ মার্কিন ডলার দামে 'স্ট্রিম' নামে ল্যাপটপ বাজারে আনবে এইচপি। এ ছাড়াও এসার ও তোশিবা ১১.৬ ও ১৫.৬ ইঞ্চি মাপের ল্যাপটপ বাজারে আনবে। এসারের ল্যাপটপে থাকবে ২.১৬ গিগাহার্টজ ইনটেল সেলেরন প্রসেসর, চার গিগাবাইট র্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক। তোশিবার ১১.৬ ইঞ্চি মাপের উইন্ডোজ ল্যাপটপে বিশেষ ফিচার হিসেবে থাকবে অনবোর্ড ৩২ জিবি এসএসডি। এর ওজন হবে মাত্র ১.১ কেজি। এইচপির ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। অবশ্য টার্নার জানিয়েছেন, সাত ও আট ইঞ্চি মাপের স্ট্রিম পিসি তৈরি করবে এইচপি যা সাশ্রয়ী দামে বাজারে পাওয়া যাবে।
টার্নার জানিয়েছেন, আমরা সাশ্রয়ী ল্যাপটপের বাজার ধরতে যাচ্ছি। ক্রোমবুকের সঙ্গে প্রতিযোগিতা হবে আমাদের। বাজারে আমরা কাউকে ছাড় দেব না।
উল্লেখ্য, গুগলের সাশ্রয়ী ক্রোমবুক ইতিমধ্যে বাজারে জনপ্রিয়তা পেয়েছে।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy