• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

Concept

Started by Mezbah Uddin, June 04, 2015, 05:08:00 PM

Previous topic - Next topic

Mezbah Uddin

ছায়া মানুষের অবিচ্ছেদ্য অংশ, তবুও মানুষ কেন ছায়াকে ছুঁতে পারে না ? ছায়া আর মানুষের প্রেম অনন্তকালের । কিন্তু অস্পর্শী ছায়াকে না ছুঁতে পারার অভিমান তার সঙ্গীকে কুঁড়ে কুঁড়ে খায় । তাদের এ অভিমান চলতেই থাকে , যার প্রকাশ তাদের কথায়......








তুর্না=>    তুই কি আমার দুঃখ হবি ?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি ?



রুহিত=>  হতে আমি রাজি যদি তুই চাস ।

অশ্রুসিক্ত নয়ন আমার, দেখতে কি তুই পাস ?



তুর্না=>    তোর অশ্রুসিক্ত নয়নে আমি বইঠা বাইতে চাই,

তুই যদি মোর অশ্রু হবি তো তোকেই আমি চাই ।



রুহিত=>  শুধু অশ্রু দিয়েই যায় না বোঝা দুঃখের অনুভূতি ,

সুখেও তো অশ্রুধারা ঝরে আঁকিবুকি ।

পাশাপাশি থাকতে চাইলে থাকুক সুখ-দুঃখ

আমি যে তোর পাশেই থাকব এটাই এখন মুখ্য !!



তুর্না=>    তোর চোখে যদি আসে কভু দুঃখের শ্রাবণ-ঢল ,

আমায় শুধু বল.....

আমি চৈত্রের ফাটা মাঠ হব ,

আর শুষে নেব সব জল.....



তুই রবি মোর দুঃখে ,

তোর স্পর্শেই অশ্রু বইবে শুষ্ক এ দুই চোখে ,

তোর ভালবাসারই স্তুতি রয় তবু

নিত্য আমার মুখে !!

মোর দুঃখের সাথেই এত কিরে তোর সখ্য ?

তোর পাশেই তো আছি এই আমি ,

সেটাই কি নয় মুখ্য ?



রুহিত=>  তুই যে আমার ছায়ার মত দুর্গেশনন্দিনী ,

ভয় করি নাকো পাশে যে তুই দুর্গতিনাশিনী ,

নির্ঝর তোর আঁখি বেয়ে আমি পরতে দেব না জল ।

যা বলবি তাই করব-করতে হবে কি বল ?

লাগবে না তোর কোন ত্রান মোর দুঃখ করতে জল...

আমি যে আছি তোর নিমিত্ত অটল-অবিচল ।

আমার দুঃখ রাখব পুষে তোর দুঃখ মুছতে ,

দেব না তোকে দুঃখ আমায়, যদি না পারিস বুঝতে ।

বুঝিস কিবা না বুঝিস তবু দুঃখ আমার নেই ,

তুই যে আমার স্বপ্নপরী , স্বপ্নে আসে সেই ।



তুর্না=>   রাতের আঁধার ছিন্ন করে ,

আসব আমি তোরই ঘরে ,

এক টুকরো স্বপ্ন হয়ে ,

হারিয়ে যাব তোকে নিয়ে-

তোর ছায়াসঙ্গীনী হয়ে......!!



রুহিত=>  তুই মোর পরিত্যাজ্য ছায়াসঙ্গীনী !!

অতলান্তে হারিয়ে যাবি তাতো আগে ভাবিনি ।

অস্পর্শী তোকে হারিয়ে খুঁজব আমি ,

তুই যে আমার অন্তর্যামী ।

নির্লিপ্ত সে দৃষ্টিতে তোর ছবিই-

ভাসবে আর কাঁদবে তুইহীনা আমি......!!



তুর্না=>   হারাতে চাই না , হারাব না আমি......

তুই ছাড়া যে নিষ্প্রাণ আমি !!

কাঁদতে দেব না , সুহাসিনী আমি ,

আমি তোর চির- ছায়াসঙ্গীনী......!



রুহিত=>  বিশাল তোর সামনে দাঁড়িয়ে ক্ষুদ্র আমি ,

তুই যে আমার জীবন পথের অন্তর্যামী ,

তোরে ছাড়া আমি কেমনে বাঁচি একদণ্ড ?

তোর কারনেই ফিরে পাই আমি অচীন পথের ছন্দ ।

তুই যে আমার সকল সময় সকল স্বরের রাগিণী ।

মায়াডোরে মোর বেঁধেছি তোরে ,

তুই যে আমার ছায়াসঙ্গীনী......!!!



তুর্না=>   স্রোতহীন এই নদীতে তুই যে স্রোতের জোয়ার তুললি......

নিভে থাকা এই প্রদীপে তুই যে প্রথম আলো জ্বালালি......

তোর দিক-হারা পথে দ্রষ্টা আমি ,

তোরই আমি সেই মনমোহিনী ।

ভালবাসাডোরে বাঁধা পরেছি , আমি তোরই চির-ছায়াসঙ্গীনী.........



রুহিত=>  শূন্যতায় পূর্ণতা দেই- এই আমারি ধর্ম ,

ভালবেসেছিস বুঝবি আমায় ভালবাসার কি মর্ম ।

তোর প্রেমেরই মায়ায় পরে লিখছি এখন কাব্য ।

এত কথার ভিড়ে আমি কখন তোকে ভাবব

তোকে নিয়ে আমি করছি তবু সবার কাছে গর্ব ,

তোর হৃদয়েই ঠাই পেয়ে আমি হয়েছি একলব্য......!!

অচীন পথের পাথেয় তুই , তুই যে আমার দিশা ।

তোর শুধা পান করে তবু মিটে না মোর তৃষা ,

চুরি করেছি মন বলে হারাবি না তুই জানি ।

আমার মাঝে তুই একাকার , তুই যে আমার ছায়াসঙ্গীনী......!!



তুর্না=>   তোর কাব্যে সম্মোহিত আমি,

তাই ঠিক করেছি জল হব-

তোর তৃষ্ণা মেটাব আমি !!

শব্দ-গুচ্ছ হব-

আর তোর কাব্যে ঠাই করে নিয়ে প্রাণ খুঁজে পাব আমি ,

তোর হৃদয় গহীনে থাকব আমি তোরই হৃদয়-হরিণী ।

আমার মাঝে তুই একাকার , আমি যে তোর ছায়াসঙ্গীনী......!!



চল নিরুদ্দেশ হয়ে যাই......

দুজনে মোরা নামহারা পথে পথ যেন খুঁজে পাই ,

তোর কাব্যে সুর তুলে যেন আমি সুখ খুঁজে পাই ,

আঁধার মাড়িয়ে আলো হয়ে আমি দীপ্তি ছড়াতে চাই ,

কেবল তোর হতে আমি চাই......!!!



রুহিত=>  এ তো দেখি অন্তের মিল......

অন্তকথার শামিল......

যেখানে দুজনের স্বার্থ এক উদ্দেশ্য অভিন্ন ,

গন্তব্য অবিচ্ছিন্ন......!!

তোর মোহে আজ আমি পুরপুরি আচ্ছন্ন ।

আমাকে আচ্ছাদিত কর , যাতে না পারি হারাতে ,

আর তোর দুঃখ যেন না পারি কভু বাড়াতে.........।















রচনায়    :

পপরিনা আফরিন তুর্না

মেহেদী আনাম রুহিত









 





_______******_______