• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

কম্পিউটারের গতি বাড়াতে ডিস্ক ডিফ্রাগমেনটেশন

Started by tasnuba.swe, November 21, 2015, 04:54:40 PM

Previous topic - Next topic

tasnuba.swe

কম্পিউটারের গতি বাড়াতে চাইলে ডিস্ক ডিফ্রাগমেনটেশন করতে পারেনlএতে আপনার হার্ডডিস্ক অনেক দ্রুত কাজ করে এবং আপনার কম্পিউটারের গতি বাড়ায়। এতে কম্পিউটার চালু করতে সময় কম লাগে। এই কাজটি প্রতি মাসে অন্তত একবার করা উচিত এতে আপনার কম্পিউটারের কার্যক্ষমতা বাড়বে।
উইন্ডোজ সাতে কাজটি যেভাবে করবেন: প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে All Programs নির্বাচন করুন। তারপর Accessories-এ ক্লিক করে System Tools থেকে Disk Defragmenter নির্বাচন করুন। এরপর ডিস্ক ডিফ্রাগমেনটার উইন্ডো এলে যেকোনো একটি ড্রাইভ নির্বাচন করে Analyze disk বাটনে ক্লিক করুন। এরপর Defragment disk বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। কাজটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এটা নির্ভর করে হার্ডডিস্কের জায়গার ওপর। আপনি তখনই ডিফ্রাগমেনটেশন করবেন, যখন আপনার নির্দিষ্ট কোনো ড্রাইভ ১০ শতাংশের ওপরে ফ্রাগমেন্টেড অবস্থায় থাকবে।
উইন্ডোজ ৮, ৮.১ ও ১০: উইন্ডোজ ৮, ৮.১ ও ১০ অপারেটিং সিস্টেমে ডিফ্রাগমেনটেশন সুবিধাটি পেছনে স্বয়ংক্রিয়ভাবে কাজে করে। তাই এই পদ্ধতি অবলম্বন না করলেও চলবে। আপনি চাইলে কাজটি নিজে নিজে করতে পারেন। প্রথমে Windows key + Q চেপে সার্চে ঢুকুন। এরপর ওপরে ডান পাশে ফাঁকা ঘরে Defragment লিখে সার্চ করলে Defragment and optimize your drives দেখতে পাবেন। এখন এতে ক্লিক করুন। এরপর ডিস্ক ডিফ্রাগমেনটার উইন্ডো এলে যেকোনো একটি ড্রাইভ নির্বাচন করে Analyze disk-এ ক্লিক করুন। তারপর Defragment disk বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। কাজটি সম্পূর্ণ হলে বেরিয়ে আসুন।
source:
Lecturer
Department of Software Engineering