• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

পৃথিবীর বৃহত্তম ফুল

Started by Lazminur Alam, July 28, 2015, 07:50:26 PM

Previous topic - Next topic

Lazminur Alam

প্রকৃতির শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি কি ফুলেরাই? এই নিয়ে বিতর্ক থাকলেও ফুল যে প্রকৃতির অন্যতম সেরা সৃষ্টি সে বিষয়ে বোধহয় কোনো তর্ক নেই। চোখের সামনে ফুল ফুটতে দেখলে ঠিক কেমন লাগে? নিশ্চয়ই সেই অনুভূতি অনন্য। কিন্তু, যদি সেই ফুলের উচ্চতা সাড়ে ৬ ফুট হয়? তাহলে?

ঠিক সেই রকমই বিরল মুহূর্তের সাক্ষী থাকল টোকিও। দীর্ঘ পাঁচ বছর পর জাপানের সেই শহরে বহু মানুষের চোখের সামনে কুঁড়ি থেকে ফুটে উঠল পৃথিবীর বৃহত্তম ফুল অ্যামোরফোফ্যাল্লাস টাইটানাম (Amorphophallus titanum)। এই ফুল ফুটতে বহু দিন সময় নেয়। টোকিওর জিন্দাই বোটানিকাল গার্ডেনে সেই বিরলতম মুহূর্তের সাক্ষী থাকলেন শতাধিক মানুষ।

তবে সাধারণত অনান্য ফুলে যে মিষ্টি গন্ধ থাকে এ ফুলের তা নেই। তার বদলে দুর্গন্ধের জন্যই বিখ্যাত এই দৈত্য ফুল। গন্ধের জন্যই একে 'শব ফুল'-ও বলা হয়। 

এই ফুলের গন্ধ শুধুমাত্র পচা মাংসের সঙ্গে তুলনীয়। পরাগযোগের জন্য এই গন্ধ মূলত মাছি ও বিটলসদের আকৃষ্ট করে। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার রেন ফরেস্ট আসলে এই ফুলের আদি বাসভূমি।

Source: http://www.kalerkantho.com/online/world/2015/07/27/249172
MD.LAZMINUR ALAM
|| BA (Hons) in English || || MBA in Marketing ||

Senior Student Counselor
Daffodil International University
Cell: 01713493051
E-mail: lazminur@daffodilvarsity.edu.bd
            lazminurat@yahoo.com
Web: www.daffodilvarsity.edu.bd


fahad.faisal

Fahad Faisal
Department of CSE