• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

মাঝমাঠেই ব্রাজিলকে রুখে দেবে আর্জেন্টিনা!

Started by Shakil Ahmad, November 10, 2016, 05:47:44 PM

Previous topic - Next topic

Shakil Ahmad

এই আর্জেন্টিনার সবচেয়ে দুর্বল জায়গা মাঝমাঠ। দুর্বলতাকেই শক্তিতে রূপ দিতে চাইলেন এদগার্দো বাউজা। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা নামবে মাঝমাঠের শক্তিতে বলীয়ান হয়ে। মাঝমাঠের শক্তি বাড়াতে গিয়েই সার্জিও আগুয়েরোর জায়গা হচ্ছে বেঞ্চে। আক্রমণভাগে গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে থাকছেন লিওনেল মেসি।

তিন ম্যাচ পর জাতীয় দলে ফিরে আসছেন মেসি। এই তিন ম্যাচেই বেশ ভুগেছে আর্জেন্টিনা। শুধু তিন ম্যাচ? বাছাইপর্বে আর্জেন্টিনা ১০ ম্যাচের মাত্র চারটিতে জিতেছে। এর মধ্যে মেসি খেলেছেন তিন ম্যাচ। ওই তিন ম্যাচেই জয়। মেসি খেলেননি—এমন ৭ ম্যাচে ২১ পয়েন্টের মধ্যে আর্জেন্টিনা তুলতে পেরেছে মাত্র ৭।
মেসিকে ফিরে পেলেও বাউজা মূল শক্তির জায়গা হিসেবে তৈরি করতে চাইছেন মিডফিল্ড। আর্জেন্টিনা ৪-৪-২ ফরম্যাটে ফিরে যাচ্ছে। হিগুয়েইন-মেসির পেছনেই থাকবেন এনজো পেরেজ, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া। নেইমারের নেতৃত্বে ব্রাজিলের আক্রমণ তৈরি হওয়ার আগেই তা রুখে দেওয়াই আর্জেন্টিনার লক্ষ্য। আর্জেন্টিনা প্রতি–আক্রমণের দিকে বেশি নজর দিতে চায়।
বাউজা বলেছেন, 'ডি মারিয়া আর এনজো পেরেজের ওপর বেশি ভরসা করছি। কারণ, আমি মনে করি, শারীরিকভাবে ওরা আমাদের ছন্দটা ধরে রাখার ব্যাপারে সাহায্য করতে সক্ষম। এনজোকে আমি ওর দুই বছর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি। কারণ, ও এখানেই প্রথম খেলেছে। প্রতিপক্ষকে নিয়ে অনেক বেশি ভাবার চেয়ে অবশ্য আমি বেশি করে ভাবছি নিজেদের ভুল নিয়েই, যে ভুলগুলো আমাদের আগের ম্যাচগুলোতে বেশ ভুগিয়েছে।'
বাউজা কোচ হয়ে আসার পর মাত্র এক ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। সেটিও মেসির প্রায় একক জাদুতে। পরের তিন ম্যাচে চোটের কারণে মেসি ছিলেন না। এর দুই ম্যাচে আর্জেন্টিনা ড্র করেছে, সর্বশেষ নিজেদের মাঠে হেরে গেছে প্যারাগুয়ের কাছে।