• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

দুর্যোগে মৃত্যু বেশি হাইতিতে

Started by Shakil Ahmad, October 26, 2016, 06:09:55 PM

Previous topic - Next topic

Shakil Ahmad

২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই হাইতি সম্প্রতি প্রবল সামুদ্রিক ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে। দুর্যোগের কবলে পড়ে দেশটিতে গত দুই দশকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে সেখানে অন্তত ৪৭৩ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে গত দুই দশকে দুর্যোগে প্রায় দুই লাখ ৩০ হাজার মৃত্যু হয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি প্রশমন সংস্থার (ইউএনআইএসডিআর) একটি নতুন গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে গত ২০ বছরের অন্তত সাত হাজার দুর্যোগের তথ্য-উপাত্তের বিশ্লেষণ রয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ প্রতিবেদনকে 'বৈষম্যের সাংঘাতিক অভিযোগ' আখ্যা দিয়েছেন।
এএফপি


A.S. Rafi

Abu Saleh Md. Rafi
Senior Lecturer,
Department of English.
Faculty of Humanities and Social Sciences
Daffodil International University.