News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ছবি তুললে স্মৃতিশক্তি কমে!

Started by Kanij Nahar Deepa, December 12, 2013, 09:33:53 AM

Previous topic - Next topic

Kanij Nahar Deepa

জন্মদিন বা বিয়ের মতো আনন্দময় কোনো অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে চান অনেকেই। কিন্তু ছবি তোলার প্রতি এ রকম অতি আগ্রহ একজন মানুষের স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মার্কিন গবেষকেরা এমনটিই দাবি করছেন। 

সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, অন্তর্দৃষ্টি ও দুই চোখের সমন্বয়ে কোনো কিছু দেখা আর প্রযুক্তির সহায়তায় তা দেখার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। চিরায়ত এ ধারণাটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণের জন্য যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা গবেষণা চালান। এতে দেখা যায়, যদিও মনে রাখার উদ্দেশ্যেই মানুষ ক্যামেরায় ছবি তোলে, কার্যত এতে স্মৃতিধারণক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা বেশি। অন্যদিকে, খালি চোখে নিবিড়ভাবে কোনো কিছু দেখলে স্মৃতিশক্তি বৃদ্ধির সম্ভাবনা জোরালো।

সংশ্লিষ্ট শীর্ষ গবেষক লিন্ডা হেনকেল বলেন, তাঁদের এ গবেষণার ফলাফল বর্তমান তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় হতে পারে, যারা ফেসবুক-টুইটারজাতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক ছবি বিনিময়ে অতিরিক্ত ব্যস্ত সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছে।

গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের দুটি দলে ভাগ করা হয়। তাদের একদল একটি জাদুঘর পরিদর্শনকালে বিভিন্ন নিদর্শনের ছবি ক্যামেরায় ধারণ করে। অপর দলটি খালি চোখে নিদর্শনগুলো দেখে। পরে দেখা যায়, প্রথম দলটির সদস্যরা ওই সব নিদর্শন সম্পর্কে বিস্তারিত স্মরণ করতে গিয়ে তুলনামূলক ব্যর্থতার পরিচয় দেন। এএফপি।
Kanij Nahar Deepa
Lecturer
Dept. of Pharmacy
Daffodil International University

nayeemfaruqui

Dr. A. Nayeem Faruqui
Assistant Professor, Department of Textile Engineering, DIU

mrchawdhury


Tofazzal.ns

Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University

naser.te

Abu Naser Md. Ahsanul Haque
Assistant Professor
TE, DIU

Emran Hossain



Saba Fatema

Saba Fatema
Senior Lecturer
Department of GED
FSIT, DIU