• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

বছরের সবচেয়ে বাজে পাসওয়ার্ড

Started by obayed, December 31, 2017, 04:55:25 PM

Previous topic - Next topic

obayed

বছরের বাজে পাসওয়ার্ড

পুরোনো বছরকে বিদায় জানিয়ে শুরু হচ্ছে নতুন বছর। কিন্তু পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে অনেকেই পুরানো অভ্যাস বাদ দিতে পারেননি। বিশেষজ্ঞরা বরাবরই পাসওয়ার্ড হিসেবে ১২৩৪৫৬ সংখ্যা ব্যবহারে সতর্ক করেন। কিন্তু সহজে মনে রাখা যায় বলে অনেকেই এ পাসওয়ার্ডটির মায়া ছাড়তে পারেন না। সবচেয়ে বাজে পাসওয়ার্ড হিসেবে এ সংখ্যাটিই ২০১৭ সালের তালিকায় শীর্ষে রয়েছে।

২০১৩ সাল থেকে টানা চার বছর ১২৩৪৫৬ সংখ্যাটি বাজে পাসওয়ার্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে আছে খোদ পাসওয়ার্ড শব্দটি। তালিকার তৃতীয় স্থানে আছে ১২৩৪৫৬৭৮ সিরিজটি। এরপরে রয়েছে QWERTY (কোয়ার্টি)। শীর্ষ পাঁচে আছে ১২৩৪৫ নম্বর সিরিজটি।
এছাড়াও, ১ ২ ৩ ৪ ৫ ৬ সংখ্যার বিভিন্ন সিরিজ শীর্ষ ২৫ বাজে পাওয়ার্ডের মধ্যে ৬টি স্থান দখল করে আছে। উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাসওয়ার্ডের এই জরিপ করেছে স্প্ল্যাশডাটা। তথ্যসূত্র: ডেকান ক্রনিকেল।



Raisa

:)

anwar.swe

Nd. Anwar Hossen
Senior Lecturer
Mentor, IEEE DIU Student Branch
Department of Software Engineering, FSIT
Daffodil International University