• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

৯ মাসে গ্রামীণফোনের আয় ৯৮০১ কোটি টাকা

Started by Md. Sazzadur Ahamed, October 29, 2018, 12:41:07 AM

Previous topic - Next topic

Md. Sazzadur Ahamed

গ্রামীণফোন এ বছরের প্রথম নয় মাসে ৯ হাজার ৮০১ কোটি টাকা আয় করেছে যা গত বছরের তুলনায় এক দশমিক নয় শতাংশ বেশি। আজ গ্রামীণফোনের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় এ তথ্য জানিয়েছে টেলিকম খাতের প্রতিষ্ঠানটি। গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে বলেছে, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তাদের মোট গ্রাহক ১৪ লাখ আর তাদের প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৮ শতাংশ। তাদের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ।

গ্রামীণফোন জানিয়েছে, গত বছরের তুলনায় ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ আর ভয়েস রাজস্ব বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। অ্যাকাউন্টিং পদ্ধতি পরিবর্তনের ফলে গত বছরের তুলনায় মোট রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ।

গ্রামীণফোন সিইও মাইকেল ফোলি বলেন, '২০১৮-এর ৩য় প্রান্তিকে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়িত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টারনেটে ভ্যাট হ্রাস এবং সমন্বিত ফ্লোর ট্যারিফ। এ সময় ৩৮ লাখ ৪জি গ্রাহক হয়েছে। মোট গ্রাহকের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহার করছেন। বছরের প্রথম নয় মাসে ২৬ দশমিক ৬ শতাংশ মার্জিন সহ কর পরবর্তী নেট মুনাফা হয়েছে ২ হাজার ৬০১ কোটি টাকা।

এ বছর গ্রামীণফোন ৪জি লাইসেন্স, স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক উন্নয়নে তিন হাজার কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করেছে। এ প্রান্তিকে কোম্পানি কর, ভ্যাট, শুল্ক, স্পেকট্রাম প্রাপ্তি, প্রযুক্তি নিরপেক্ষতা ও লাইসেন্স ফি বাবদ সরকারি কোষাগারে ২ হাজার ১০৪ কোটি টাকা জমা দিয়েছে।
Md. Sazzadur Ahamed
Assistant Professor & ​Program Coordinator
​B.Sc. Program Coordinator (CSE)
Dept. of Computer Science and Engineering
Daffodil International University
Daffodil Smart City, Birulia, Savar, Dhaka-1216

Mousumi Rahaman

Mousumi Rahaman
Senior Lecturer
Dept. Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University


SabrinaRahman

Sabrina Rahman
Lecturer
Department of Architecture, DIU