• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

করোনার সময় হৃদ্‌রোগীদের জন্য বাড়তি সতর্কতা

Started by shaiful, April 05, 2020, 08:14:20 PM

Previous topic - Next topic

shaiful

বিশ্বজুড়েই করোনার সংক্রমণে রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, করোনার সংক্রমণের ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে প্রবীণেরা। এ ছাড়া হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ দীর্ঘমেয়াদি রোগ রয়েছে এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা যাদের কম, তারাও করোনার ঝুঁকিতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একই কথা বলছে। কাজেই এ সময় এ ধরনের রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

বাড়তি সতর্কতা
* বিশেষ জরুরি প্রয়োজন না পড়লে বাড়িতেই থাকা ভালো।
* সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে হবে।
* ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মমতো চালিয়ে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না।
* যেকোনো সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত রোগী থেকে কমপক্ষে তিন ফুট বা এক মিটার দূরে থাকুন। বাড়িতে কারও জ্বর-কাশি হলে তার থেকে অবশ্যই আলাদা থাকবেন।

অন্য সতর্কতা
* সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে বারবার হাত ধোয়ার অভ্যাস করতে হবে।
* নাক, মুখ ও চোখ স্পর্শ করা যতটা সম্ভব এড়াতে হবে।
* হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। রুমাল বা টিস্যু না থাকলে প্রয়োজনে কনুই দিয়ে নাক–মুখ ঢেকে নিন। হাত ব্যবহার করা থেকে
বিরত থাকুন।
* মাস্ক ব্যবহার করলে হাতের স্পর্শ নাক-মুখে লাগার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে। সংক্রমণের ঝুঁকিও কমে। তাই প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন।
* হৃদ্‌রোগীরা যেকোনো ধরনের শ্বাসকষ্ট, কাশি, জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। নিয়মিত বাড়িতে রক্তচাপ ও রক্তের শর্করা মাপবেন। চিকিৎসকের সঙ্গে মুঠোফোনে বা অনলাইনে যোগাযোগ রাখবেন।

Source: Prothom Alo
Md. Shaiful Islam Khan
Public Relations Officer
Daffodil International University
9138234-5, Ext-154, 01713-493064
Shaiful@daffodilvarsity.edu.bd