News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

A, B, C, D of software development

Started by doha, May 22, 2021, 06:40:58 PM

Previous topic - Next topic

doha

    সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ক, খ, গ ,ঘ
    [/font][/size][/color]

    By Skill Jobs Blog
    https://blog.skill.jobs/


    আমরা অনেকেই স্বপ্ন দেখি ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপার হবো। আমাদের বানানো সফটওয়্যার হাজার হাজার মানুষ ব্যবহার করবে। দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিতে জব করব কিংবা নিজের একটা টেক স্টার্টআপ থাকবে। তবে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর লম্বা রাস্তা এবং এর শাখা প্রশাখার বিস্তৃতি দেখে অনেকেই ঘাবড়ে যায়। বিশেষ করে নতুনদের মধ্যে নানা সংশয়, ভয় কাজ করে। সত্যি বলতে সঠিক গাইডলাইন এর অভাবে অনেকেই শেষে নিজের পছন্দের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেনা। আজকের এই আর্টিকেল তাদের জন্য লেখা।

    আজকের আর্টিকেলের মুল উদ্দেশ্য আপনাদের কিছু শব্দ এবং এর রিয়েল লাইফ ব্যবহার এর সাথে পরিচয় করিয়ে দেয়া। কেননা অনেক সময় এমন হয় যে আপনি হয়তো কোন একটা বিষয় নিজে বুঝছেন কিন্তু অন্যকে বলতে পারছেন না কেননা আপনি সেটাকে কি বলে জানেন না, আবার গুগলে সার্চ করতে করতে ক্লান্ত কিন্তু আসল শব্দটাই অজানা রয়ে গেছে। এই বিভ্রান্তি থেকে রক্ষা পেতে আজকে আমরা জানব বেসিক কিছু বিষয় যা নতুনদের জেনে রাখা ভাল।

    Visit www.skill.jobs for hundreds of job opportunities


    যদি আপনি সিএস ব্যকগ্রাউন্ডের হন হবে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাটা স্ট্রাকচার, এলগরিদম ডিজাইন, ডাটাবেজ ইত্যাদী কোর্স ভালভাবে জেনে আসতে হবে।

    প্রথেম আসি এই যে আপনারা সবাই ফেসবুকে চালাচ্ছেন। ফেসবুকে আপনার অনেক স্ট্যাটাস আছে, অনেক ছবি রাখছেন। নানা মানুষের সাথে চ্যাটিং কিংবা কথা বলা কত কি ফিচার এতে আছে। মোবাইলে ফাংশন একরকম , পিসিতে আবার অন্যরকম। ফেসবুক এর মতো এতো বড় বা যেকোন ওয়েব এপ্লিকেশন / সফটওয়্যার কে আমারা যদি সিম্পল ভাবে কয়েকটা বিভাগে ভাগ করতে পারি।

    ফ্রন্টএন্ডঃ  সহজ ভাবে বললে ফ্রন্টএন্ড হচ্ছে একটা সফটওয়্যারে আপনি যা দেখতে পান, যার মাধ্যমে আপনি সেটার সাথে কাজ করতে পারেন। এটাকে টেকনিক্যালি আমরা User Interface (UI) বলতে পারি। এবার আসি এই User Interface এ কি কি থাকে

    ধরুন, একটা বাড়ির ফাউন্ডেশন থাকে, পিলার থাকে যা অবকাঠামো দেয়। আবার মানব শরীরে কংকাল থাকে। একটা ওয়েব এপ্লিকেশনে এই অবকাঠামো দেয় HTML

    এই HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাংগুয়েজ যা আপনাকে শিখতে হবে। জীবনে সবক্ষেত্রে এটা এখন আপনার অন্যতম সঙ্গী এবং সবচাইতে সহজে শেখা যায় এটা।

    এবার ধরুন বাড়িটায় আপনি সুন্দরমতো রঙ করলেন, টাইলস করলেন সিঁড়িতে অর্থাৎ আউটলুকটা চেঞ্জ করবেন। মূলত যা দিয়ে করা হয় এই স্টাইলিং সেটা হচ্ছে CSS

    এই CSS দিয়ে আপনি একটা ওয়েব এপ্লিকেশন এর সমস্ত ডিজাইন করে ফেলতে পারেন, আকার আকৃতি, রঙ সবই করতে পারবেন এই CSS দিয়ে।
    তো HTML এর পর আপনাকে শিখতে হবে CSS
    এবার এই বাড়িতে আবার লিফট আছে। বাটন চাপলে সেই ফ্লোরে নামিয়ে দেয়। কত সুন্দর না ? একটা ওয়েব এপ্লিকেশন এর User Interface এ যদি আপনি এ ধরনের Interaction দেখেন তবে বুঝবেন সেখানে অবশ্যই কোন না কোন Client Side Programming/Scripting Language ব্যবহার করা হয়েছে।

    এখানে ক্লাইয়েন্ট মানে একজন ইউজার এর ডিভাইস বুঝানো হয়েছে। মূলত ব্রাউজার ওয়েব এপ্লিকেশন এর ক্ষেত্রে। অর্থাৎ যে ল্যাংগুয়েজ মূলত একজন ইউজার এর ব্রাউজার বা ডিভাইসে কাজ করে........


    Read more .... click the following link: https://blog.skill.jobs/does-skill-matter-in-job-market/


    To up-skill your self and creating your employment opportunities, visit and get registered www.skill.jobs
    https://www.facebook.com/skilljobs.bd/
    [ftp=ftp://training.skill.jobs]https://training.skill.jobs
    https://test.skill.jobs[/ftp]
    [/list][/list]

    Anta

    Anta Afsana
    Lecturer
    Department of English
    Daffodil International University
    email id: anta.eng@diu.edu.bd
    Contact number: 07134195331