• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

একদিন ঠিকই আফসোস করব!

Started by Khan Ehsanul Hoque, December 10, 2022, 11:19:54 AM

Previous topic - Next topic

Khan Ehsanul Hoque

একদিন ঠিকই আফসোস করব!

একদিন ঠিকই আফসোস করব!
১: ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম।
২: কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে,  তারপরও আমি কুরআন ত্যাগ করেছিলাম।
৩: আল্লাহর যিকির আমার সারাদিন কাজেকর্মে বরকর্ত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।
৪: ইস্তেগফার আমার রিযিক বৃদ্ধি জেনেও, গাফেল থেকেছি।
৫: তাহাজ্জুদ আমার জন্য শান্তি,শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারীতা নিয়ে আসে জেনেও, আমি এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।
৬: তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত,  আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।
৭: গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি,  গুনাহে লিপ্ত থেকেছি।
৮: যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহান্নাম থেকে দুরে সরে আসতাম।  এটা জেনেও আমি উদাসীন থেকেছি।
একদিন ঠিকই আফসোস করবো।

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/460277156274591/
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd