• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

অসমাপ্ত কথা

Started by Mohammad Nazrul Islam, January 09, 2018, 05:49:46 PM

Previous topic - Next topic

Mohammad Nazrul Islam

সত্য কথা লেখবো কি করে?
যা কিছু লেখার ছিল তা না লেখায় উত্তম !
রীতি নীতির কাছে বশ্যতা স্বীকার করে,
শুকনো মাটিতে নাকে খত দিয়ে-
চলতে হয় আমাদের ।।

ঝঁকঝঁকে তলোয়ারকে ভোঁতা বানাতে হয়
পুজিবাদীদের ভয়ে,
লুকিয়ে ফেলতে হয়-
লেংটির ভাজেঁ।।

চলতে ফিরতে নিতম্বে খোঁচা খেতে খেতে
কবিতা বানাতে হয়,
সম্পাদকের খুশির জন্য ।।

প্রাণের স্পন্দন চলবে না,
জীবনের জয় গান চলবে না,
চলবে বায়ু নিঃস্বরণ-
আর মহাজনের তুষামুদ ।।

পদধূলি নিতে হবে মালিকের,
যার অধিনে রোজি-রোজগার।
লিখতে হবে কার স্ত্রী স্বামীর চেয়ে ধণি,
রুপ লাবণ্যে অন্যের চেয়ে সেরা ।।

ভাবনার সূতাগুলি ঢিল করে,
আকাশের দিকে তাকাতে হয়,
আর ভাবতে হয়-
এভাবেই চলবে সমাজ, দেশ জাতি।।

হয় তো, এই ভাবনার জগত থেকে
ভাবনার ভাবনা ভাবতে- ভাবতেই,
একদিন ছুটি নিতে হবে এই আমাদের !!

SSH Shamma

Syeda Sumbul Hossain
Lecturer, SWE
Daffodil International University
Contact No. 01918455555

fahad.faisal

Fahad Faisal
Department of CSE