• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

আইফোন ৫এস-এ কোয়াড-কোর জিপিইউ

Started by Zahir_ETE, October 03, 2013, 05:09:38 PM

Previous topic - Next topic

Zahir_ETE



এমনই এক সেমিকন্ডাক্টার বিশ্লেষক প্রতিষ্ঠান চিপওয়ার্কস আইফোন ৫এস-এর এ৭ চিপের নকশা বিশ্লেষণ করে জানিয়েছে, শুধু ৬৪-বিটের অপারেটিং সিস্টেম (ওএস) নয়, কোয়াড-কোর গ্রাফিক্স চিপ রয়েছে স্মার্টফোনটিতে।

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, অ্যাপলের তৈনি স্মার্টফোনগুলোর মধ্যে ৫এস-ই হচ্ছে প্রথম স্মার্টফোন যাতে কোয়াড-কোর জিপিইউ আছে। আইফোন ৫-এর এ৬ চিপে ছিল তিন-কোরের জিপিইউ।

নতুন আইফোনের ডুয়াল-কোর সিপিইউ থাকার খবরও নিশ্চিত করেছে চিপওয়ার্কস।

আইপ্যাড ৩ এবং আইপ্যাড ৪-এর এ৫এক্স এবং এ৬এক্স চিপে কোয়াড-কোর জিপিইউ থাকলেও এই নিয়ে প্রথমবারের মতো স্মার্টফোনে কোয়াড-কোর জিপিইউ ব্যবহার করেছে অ্যাপল। যদিও স্মার্টফোন বাজারে অ্যাপলের মূল প্রতিদ্বন্দ্বী স্যামসাং গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোতে ৪ কোরের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করছে বেশ কিছুদিন ধরেই।

সিনেটের প্রতিবেদন অনুযায়ী ৬৪বিটের ওএস আর কোয়াড-কোর জিপিইউ থাকায় সবচেয়ে বেশি সুবিধা হবে গেইমারদের। দ্রুত গতির চিপের কারণে 'ইনফিনিটি ব্লেড থ্রি'-এর মতো গেইমগুলা খেলা সহজ হবে আইফোন ৫এস-এ।
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University