News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

সংকট কাটাতে একযোগে কাজ করতে হবে

Started by frahmanshetu, November 23, 2022, 04:07:51 PM

Previous topic - Next topic

frahmanshetu

সংকট কাটাতে একযোগে কাজ করতে হবে

        জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮–১৯ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পিকার্ড বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক অমৃতা মাকিন ইসলাম ছবি: প্রথম আলো

করোনার কারণে বিশ্বজুড়ে কমেছে উৎপাদন। তাতে বিশ্ব অর্থনীতির সাড়ে আট ট্রিলিয়ন (প্রতি ট্রিলিয়নে এক লাখ কোটি) ডলারের ক্ষতি হয়েছে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতি হয়েছে ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের। তাই ধারণা করা হচ্ছে, আগামী বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশে নেমে যাবে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি ১১ ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার ২০১৮-১৯ সালে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী হিসেবে বক্তব্যে এসব কথা বলেন চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান পিকার্ড বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অমৃতা মাকিন ইসলাম।


অমৃতা আরও বলেন, খাদ্য ও জ্বালানিসংকটে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। ত্রিমুখী এ সংকট কাটাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Source:https://www.prothomalo.com/business/industry/nqurvzu36x