• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ভারতে সরকারি কাজে জিমেইল ইয়াহুর ব্যবহার নিষিদ্ধ হচ্ছে

Started by maruppharm, November 09, 2013, 12:34:57 PM

Previous topic - Next topic

maruppharm

সরকারি কাজে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা জিমেইল, ইয়াহু ও হটমেইলের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। জানা গেছে, সরকারি তথ্য ও নথিপত্রে মার্কিন গোয়েন্দা নজরদারি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ই-মেইল আদান-প্রদান চলবে ভারতের সরকারি ওয়েবসাইট এনআইসির (ন্যাশনাল ইনফরমেশন সেন্টার) ই-মেইল সেবার মাধ্যমে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শুধু এনআইসি মেইল ব্যবহার করবেন। ভারতের ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি দপ্তরের সম্পাদক জে সত্যনারায়ণ গত সপ্তাহে জানান, এ জন্য সরকারি সব মন্ত্রণালয়ের মতামত নেওয়া হচ্ছে। —অমর সাহা, কলকাতা
Md Al Faruk
Assistant Professor, Pharmacy