• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

রেসপনসিভ ওয়েব ডিজাইন:কি, কেন, কিভাবে

Started by snlatif, November 23, 2013, 12:02:07 AM

Previous topic - Next topic

snlatif

একটা ওয়েবসাইটের জনপ্রিয় করার জন্য সবচেয়ে বড় ও কার্যকরী উপায় হল অনেক বেশী পরিমাণ মানুষের কাছে এটি পোঁছে দেওয়া। সকলের কাছে ওয়েবসাইট পোঁছানোর জন্য দরকার সকল ডিভাইস এর উপযোগী করে ওয়েবসাইট বানানো। প্রযুক্তিতে উন্নয়নের সাথে দিন দিন আমাদের হাতে আসছে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের ডিভাইস। ডেস্কটপের চেয়ে দিন দিন মোবাইল, ট্যাব, ট্যাবলেট, স্মার্টফোনের চাহিদা খুব দ্রুতহারে বাড়ছে। ডিভাইসগুলোর এই দ্রুত পরিবর্তনের কারণে ওয়েব ডিজাইনার-ডেভেলপারদের ঘুম হারাম হয়ে গিয়েছিল বেশকিছুদিন আগে। প্রতিটা ওয়েবসাইটে জন্য আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা ফরম্যাট করতে করতে তারা যখন ত্যাক্ত-বিরক্ত, তখনেই কম্পিউটার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন নতুন একটা প্রযুক্তি "রেসপনসিভ ওয়েব টেকনোলোজী"।

রেসপনসিভ ওয়েব ডিজাইন কি?

রেসপনসিভ ওয়েব ডিজাইন এমনেই এক প্রযুক্তি যার সাহায্যে ওয়েবসাইট তৈরি করলে সেটি যত বড় সাইজের কিংবা রেজুলুশানের পর্দার ডিভাইস কিংবা হোক না কেন, সেটি সুন্দরভাবে পর্দায় সেট হয়ে প্রদর্শিত হবে ভিজিটরের পর্দায়। আগে ওয়েবসাইটের মোবাইল ভার্সন বানানোর জন্য ওয়েব ডিজাইনার-ডেভেলপারদের অনেক কন্টেন্ট (লেখা, ইমেজ) বাদ দিয়ে করতে হত কিন্তু রেসপনসিভ ওয়েব টেকনোলজী ব্যবহারের ফলে কোন কন্টেন্ট বাদ দিতে হয় না বরং কন্টেন্টগুলো সহজেই যেকোন পর্দায় ফিট হয়ে যায়।

কিভাবে আপনার ওয়েবসাইটকে রেসপনসিভ বানাবেন?

আপনার ওয়েবসাইটকে রেসপনসিভ বানাতে চাইলে আপনি দুটো পদ্ধতিতে করতে পারেন। প্রথমটি হল নিজেই সিএসএস এবং অন্যান্য মিডিয়া কুয়েরী ব্যবহার করে রেসপনসিভ করা। দ্বিতীয়টি হল কোন রেসপনসিভ এর জন্য সিএসএস ফ্রেমওয়ার্ক এর সাহায্য নেয়া। অনেকগুলো ফ্রি রেসপনসিভ ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে আপনি সহজেই একটি ওয়েবসাইটকে রেসপনসিভ বানাতে পারেন। ফ্রেমওয়ার্কগুলো হলঃ

বুটস্ট্রাপ
ফাউন্ডেশান
লেস ফ্রেমওয়ার্ক
৯৬০ গ্রিড সিস্টেম
১১৪০ গ্রিড সিস্টেম
গামবি
গোল্ডেন গ্রিড সিস্টেম
টাইটান
বেস
সুসি
স্কেলেটন
অন্যান্য আরো অনেক


Courtesy:এসআইআইটি