• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

বিনা মূল্যের কিছু অ্যান্টিভাইরাস

Started by Md. Mahfuzul Islam, June 01, 2014, 11:20:55 AM

Previous topic - Next topic

Md. Mahfuzul Islam

অ্যাভাস্ট: কম্পিউটারের ক্ষমতা (সিস্টেম রিসোর্স) কম ব্যবহার করায় এবং নিজের ই-মেইল দিয়ে নিবন্ধন করে নিলে এক বছরের জন্য বিনা গ্রাহক হওয়ার সুবিধা থাকায় অ্যাভাস্টের জনপ্রিয়তা তুঙ্গে। অ্যান্টিভাইরাস পরীক্ষায় এর ফলাফলও অনেক ভালো। http://goo.gl/ubHLTR ঠিকানায় গিয়ে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস নামাতে হবে৷ তারপর ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় প্রোগ্রামটি হালনাগাদ করতে হবে। ইন্টারনেট সংযোগ না থাকলে অফলাইনেও হালনাগাদ করা যাবে। এ জন্য অ্যাভাস্ট ২০১৪ ভাইরাস ডেফিনিশন ফাইলটি লাগবে৷ নামানোর ঠিকানা: http://goo.gl/7P5giK

এভিজি: এভিজির বিনা মূল্যের সংস্করণটি ব্যবহার করে যেসব মৌলিক সুবিধা পাওয়া যায় সেগুলো দিয়ে বাড়ি কিংবা ছোটখাটো অফিসের কম্পিউটারে নিরাপত্তার কাজটা ভালোই চলে৷ http://goo.gl/OzgZx3 ঠিকানায় গিয়ে ফ্রি ডাউনলোড বোতামে ক্লিক করে এভিজি ২০১৪ নামানো যাবে। ইনস্টলের পর ইন্টারনেটে হালনাগাদ করতে হবে। অফলাইনে অ্যান্টিভাইরাসটি হালনাগাদ করতে চাইলে  http://goo.gl/Nde6Bf ঠিকানা গিয়ে  Iavi নামের ভাইরাস ডেফিনিশনের বাইনারি ফাইল নামাতে হবে।

কমোডো: যেসব কম্পিউটারে সিস্টেম মেমোরি একেবারেই কম, তাদের জন্য এটি ভালো সমাধান। নামাতে হবে  http://goo.gl/0w2cyV ঠিকানা থেকে। এর আকার ২২০ মেগাবাইট। ইনস্টলেশনের সময় বেশ কিছু অপশন পাওয়া যাবে। সম্পূর্ণ সুরক্ষা পেতে নিজস্ব ফায়ারওয়ালসহ অপশনগুলো পড়ে চালু করতে পারেন৷