• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

গরিবের রোজা - "বড় অইয়্যা পেলেন চালামু"

Started by mahmud_eee, July 17, 2014, 01:52:09 PM

Previous topic - Next topic

mahmud_eee

রূপগঞ্জের পরিবার হারা শিশু সাদিক। বয়স দশ এগার বছর। কাজের খোঁজে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় তবু খাবার জোটেনা তার। 

কখনও ক্ষেত-ক্ষামারে  কখনও কারো বাড়িতে কাজ করে। তাতে ঠিক মতো খাবার জোটেনা। কোনদিন একবেলা কোনদিন অনাহার।

সাদিক জানায়, তার স্কুলে যেতে খুব ইচ্ছা করে। কিন্তু বাপ মা নাই তাই নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হয়। ঘুরে বেড়াতে হয় সারাদিন। 

সাদিক রোজা রাখে কি না জানতে চাইলে সে বলে "আমাগো তো বেবাগ বেলাই রোজা"।

খাবারই জোটেনা টিকঠাক তাই সব দিনই সাদিকের রোজা। 

ওর পায়ে কালশিটের দাগ কেন জানতে চাইলে সে জানায়, কাজে দেরি করে যাওয়ায় মালিক কাঠ দিয়ে পায়ে মেরেছে। 

বাংলাদেশে অতি সম্প্রতি পাস হয়েছে শিশু আইন ২০১৩। এতে বলা হয়েছে কোন ব্যক্তি যদি তার দায়িত্বে থাকা শিশুকে আঘাত, উৎপীড়ন বা অবহেলা করে তাহলে ঐ ব্যক্তির অনধিক পাঁচ বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 

কিন্তু অসহায় সাদিক এ সব নিয়ম বা আইন সম্পর্কে কিছুই জানে না।

সাদিকের বাবা মা পরিবার কিছুই নাই। হয়ত কোনদিনই স্কুলের পথ মাড়ানোর সুযোগ হবে না তার তবু সে বলে, "বড় অইয়্যা পেলেন চালামু।"
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU

sadia.ns

Very touching ...how will he know the law?? he only have time to manage his livelihood. Thanks for sharing.
Sadia Sharmeen
Lecturer (ACCT)
Dept. of Natural Sciences, FSIT
sadia.ns@daffodilvarsity.edu.bd