• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

টিভি গুটিয়ে রাখা যাবে পোস্টারের মতো

Started by mahmud_eee, July 16, 2014, 12:16:24 PM

Previous topic - Next topic

mahmud_eee

টিভি গুটিয়ে রাখা যাবে পোস্টারের মতো


কাগজের মতো পাতলা দুটি টিভি প্যানেল নিয়ে আসার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এগুলো এতটাই নমনীয় হবে যে সেগুলো অনায়াসে এক ইঞ্চি টিউবের ভেতরে রোল করে রাখা যাবে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৭ সাল নাগাদ ভিন্নধর্মী এই টিভি বাজারে নিয়ে আসার আশা করছে।

এলজির বিবৃতি অনুসারে, নতুন ধরনের এই আল্ট্রা এইচডি 'রোলএবল' টিভির পর্দার মাপ হবে ৬০ ইঞ্চি। এ বছরের শুরুর দিকের কনজিউমার ইলেকট্রনিক শো'তে এলজি প্রথম তাদের নমনীয় টিভির একটি নমুনা দেখিয়েছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমনীয় স্ক্রিনের টিভিকে বিভিন্ন সৃজনশীল কাজেও ব্যবহার করা যাবে। নতুন নমনীয় প্যানেলের টিভিতে ১২০০ বাই ৮১০ রেজুলিউশন থাকবে ও স্ক্রিনে নমনীয়তার জন্য প্লাস্টিকের বদলে 'উচ্চমাত্রার আণবিক-পদার্থভিত্তিক পলিইমিড ফিল্ম' ব্যবহার করা হবে বলেই জানিয়েছে এলজি।

আর দ্বিতীয় প্যানেলের টিভির স্ক্রিনে নমনীয়তার পাশাপাশি থাকবে স্বচ্ছতা। এলজি নিজেদের 'ট্রান্সপারেন্ট পিক্সেল ডিজাইন প্রযুক্তি' প্রয়োগ করে স্বচ্ছ ডিসপ্লের অস্পষ্টতা কমিয়েছে।

এলজি'র ভিন্নধর্মী এই টিভি তৈরির বিষয়টিকে অনেকেই সাধুবাদ জানালেও ট্রাস্টেডরিভিউস সম্পাদক ইভান কাইপ্রেসোস জানিয়েছেন, ২০১৭ সালে এই টিভি বাজারে আসলেও সাধারণ গ্রাহকদের জন্য এর মূল্য যথেষ্টই বেশি হবে।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU

drkamruzzaman

Dr. Md. Kamruzzaman
Assistant Professor
Department of Natural Sciences
Faculty of Science & Information Technology
Daffodil International University

kwnafi

Kawser Wazed Nafi
Lecturer, CSE department
Daffodil International University
nafi.cse@daffodilvarsity.edu.bd

sadia.ns

Sadia Sharmeen
Lecturer (ACCT)
Dept. of Natural Sciences, FSIT
sadia.ns@daffodilvarsity.edu.bd