News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ছয় কোটি ৯০ লাখ আইফোন আসছে

Started by maruppharm, July 20, 2014, 04:20:06 PM

Previous topic - Next topic

maruppharm

আইফোন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এ বছর ছয় কোটি আশি লাখ ইউনিট আইফোন ৬ তৈরির ফরমায়েশ দিয়েছে অ্যাপল। তাইওয়ানের বিজনেস উইকলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার দুটি আইফোন ৬ বাজারে আনতে পারে অ্যাপল, বাজার গবেষকেরা এমন ধারণা করছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইফোন পাঁচের তুলনায় দ্বিগুণ পরিমাণ আইফোন ৬ বাজারে আনছে অ্যাপল।

অ্যাপল কর্তৃপক্ষের গত বছরের ঘোষণা অনুযায়ী, বাজারে আসার মাত্র তিন দিন পর ৯০ লাখ ইউনিট আইফোন৫এস ও ৫সি মডেল বিক্রির রেকর্ড হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চার দশমিক সাত ও পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি মাপের দুটি মডেলের আইফোন ৬ চলতি মাস থেকেই উত্পাদন শুরু হবে।

অ্যাপলের পরিকল্পনার সঙ্গে পরিচিত এমন সূত্রের বরাতে আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাইওয়ানিজ সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) এবার আইফোনের জন্য এ৮ চিপ তৈরি করেছে। এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিএসএমসি থেকে প্রথম ব্যাচের চিপ নিচ্ছে অ্যাপল। আগামী বছরও অ্যাপলকে চিপ সরবরাহ করবে তাইওয়ানের প্রতিষ্ঠানটি।


টিএসএমসির তৈরি এই এ৮ চিপের ক্লক স্পিড হবে ২ গিগাহার্টজ যা বর্তমানে ব্যবহূত এ৭ চিপের চেয়ে বেশি। আইফোন ৫এসে ব্যবহূত এ৭ চিপের ক্লক স্পিড ১.৩ গিগাহার্টজ। অর্থাত্ আইফোন ছয়ের প্রসেসরের ক্ষমতা হবে তুলনামূলকভাবে বেশি।

অ্যাপলের নতুন আইফোন নিয়ে বরাবরই প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা গুজব থাকে। এবার আইফোন ছয় ঘিরেও তার কমতি নেই। আইফোন ৬ ঘিরে যেসব গুজব চাউর হয়েছে তার মধ্যে রয়েছে স্যাফায়ার ডিসপ্লে ও কর্নিংয়ের গোরিলা গ্লাস থাকবে এতে।

আইফোন ৬ এর ব্যাটারিতে থাকবে দীর্ঘস্থায়ী চার্জ ধরে রাখার প্রযুক্তি। পরবর্তী এ সংস্করণটির নাম নিয়েও রয়েছে আলোচনা। একে আইফোন এয়ারও বলা হচ্ছে। অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করলেও নতুন আইফোন বাজারে আসার তারিখ ও দামও গুজব হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। নতুন আইফোন বাজারে আসার সম্ভাব্য তারিখ হচ্ছে এ বছরের ১৫ সেপ্টেম্বর।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy