• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

আয়কর বিবরণী দাখিলের ক্ষেত্রে ই–টিআইএন বাধ্যতামূলক

Started by maruppharm, August 03, 2014, 12:18:03 PM

Previous topic - Next topic

maruppharm

চলতি করবর্ষে (২০১৪-১৫) ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ই-টিআইএন) ছাড়া বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যাবে না। সব করদাতাকে ১২ সংখ্যাবিশিষ্ট ই-টিআইএন নিতে হবে। এটা বাধ্যতামূলক করা হয়েছে। ১০ সংখ্যার পুরোনো টিআইএন দিয়ে বার্ষিক আয়কর বিবরণী জমা দিলে তা নেবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে গণমাধ্যমে প্রচার-প্রচারণাও শুরু করেছে এনবিআর। মূলত সব করদাতার ইলেকট্রনিক তথ্যসম্ভার গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করদাতার সেবা নেওয়া আরও সহজ হবে বলে মনে করছেন এনবিআরের কর্মকর্তারা।
জানা গেছে, জুন মাস পর্যন্ত প্রায় ১৩ লাখ ই-টিআইএন ইস্যু করেছে এনবিআর। গত বছরের জুলাই থেকে ই-টিআইএন দেওয়ার প্রক্রিয়া শুরু করে এনবিআর। কিন্তু প্রথম বছর আয়কর বিবরণী জমায় ই-টিআইএন বাধ্যতামূলক করা হয়নি। তাই গত করবর্ষে ই-টিআইএনের পাশাপাশি পুরোনো টিআইএন দিয়েও করদাতারা আয়কর বিবরণী জমা দিতে পেরেছেন। এবার আর তা সম্ভব হবে না।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব করদাতাকে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে হবে। ই-টিআইএন নেওয়ার জন্য এর আগে কয়েক দফা সময় বাড়ানো হয়েছিল। গত অর্থবছরের জুলাই মাস থেকে ই-টিআইএন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পুরোনো করদাতারা ই-টিআইএন নিলে আগের ১০ সংখ্যাবিশিষ্ট টিআইএন ১২ সংখ্যায় রূপান্তরিত হবে। এ ছাড়া নতুন করদাতাদের অবশ্যই ই-টিআইএন নিতে হবে। এনবিআরের ওয়েবসাইটে ই-টিআইএন নেওয়ার বিশেষ সুবিধা রাখা হয়েছে। এতে ঘরে বসেই ই-টিআইএন করা যাবে। তবে কেউ চাইলে সংশ্লিষ্ট কর কার্যালয়ে গিয়েও ই-টিআইএন নিতে পারবেন।
১২ সংখ্যাবিশিষ্ট ই-টিআইএন নেওয়া বাধ্যতামূলক ১০ সংখ্যার পুরোনো টিআইএন দিয়ে বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যাবে না
Md Al Faruk
Assistant Professor, Pharmacy