• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ছবিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ২০১৬

Started by irin parvin, November 23, 2015, 01:51:05 PM

Previous topic - Next topic

irin parvin



এ বছর ৬০ বছরে পা রাখল গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। ১৯৫৫ সাল থেকে শুরু হয়েছিল এর পথচলা, তারপর থেকেই দুনিয়াজুড়ে এর তুমুল জনপ্রিয়তা। এ পর্যন্ত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের বই বিক্রি হয়েছে ১৩২ মিলিয়ন কপি, এক শটিরও বেশি দেশে।



ওলগা লিয়াশচুক: ঊরু দিয়ে তিনটি তরমুজ দুমড়েমুচড়ে ফেলেছেন সবচেয়ে দ্রুততম সময়ে! ছবি: র‍্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



জগদীশ: সবচেয়ে বেশি দূর পাড়ি জমিয়েছেন অটো-রিকশা কাত করে! ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



ডমিনিক ল্যাকেস: সবচেয়ে বেশি বার ঘুরপাক খেয়েছেন অনুভূমিক অবস্থায়!ছবি: রায়ান শুড (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



লিনসে লিন্ডবার্গ: সবচেয়ে বেশি সংখ্যক টেলিফোন ডিরেক্টরি ছিঁড়েছেন মাত্র এক মিনিটে! ছবি: র‍্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



বিজয় কুমার: মুখে তাঁর সবচেয়ে বেশি দাঁত! ছবি: রিচার্ড ব্র্যাডবারি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



তামেরু জেগেই: সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেছেন ক্রাচে ভর দিয়ে! ছবি: কেভিন স্কট র‍্যামোস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



মার্কাস ডেইলি: হট ডগের একটা কার্ট বানিয়েছেন, যেটা দুনিয়ায় সবচেয়ে বড়। ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



তাকেরু কোবায়াসি: সবচেয়ে বেশি হ্যাম বার্গার পেটে চালান করেছেন মাত্র তিন মিনিটে! ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



লি লংলং: ধারাবাহিকভাবে সবচেয়ে বেশিবার সিঁড়ি বেয়ে উঠেছেন, তবে সেটা মাথা দিয়ে! ছবি: গিল মোন্টানা (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



জেইসন ওরলান্দো রদ্রিগেজ হার্নান্দেজ: জীবিত মানুষের মধ্যে সবচেয়ে লম্বা পা-ওয়ালা। ছবি: জেমস এলেরকার (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



ফ্রানচেসা: তাঁর একটা পোষা খরগোশ আছে, সেটির আছে আবার দুনিয়ার সবচেয়ে লম্বা পশম।ছবি: র‍্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



দেবেন্দ্র সুতার: হাত ও পায়ে সবচেয়ে বেশি আঙুলের মালিক! ছবি: র‍্যানাল্ড ম্যাকেশনি (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



ভারত সিন পারমার: সবচেয়ে লম্বা মোটরসাইকেলের মালিক। ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



বার্টি: পুরস্কারটি উঠেছে একটি কচ্ছপের হাতে! না উঠে উপায় কী! সে যে সবচেয়ে দ্রুতগতির কচ্ছপ! ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



সান মিংমিং ও জু ইয়ান: সবচেয়ে লম্বা বিবাহিত জুটি। ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)



আলবার্তো বুসনারি: পমেল হর্সে (শারীরিক কসরতে ব্যবহৃত বিশেষ অনুষঙ্গ) সবচেয়ে বেশি বার থমাস ফ্লেয়ার (জিমন্যাস্টিকসের একটি কসরত​) করেছেন মাত্র এক মিনিটে।


ছবি: পল মাইকেল হিউস (গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড)
সূত্র: দ্য গার্ডিয়ান ডটকম, যুক্তরাজ্য
Irin Parvin
Students Counselor
Daffodil International University

Saujanna Jafreen

Saujanna Jafreen
Lecturer
Department of Natural Sciences
FSIT.

Shahrear.ns

Shahrear Khan Rasel
Sr. Lecturer
Dept. of GED
Daffodil International University