• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

অফিস-বাসা দুটোই সামলাবে রোবট

Started by tasnuba.swe, November 21, 2015, 04:49:43 PM

Previous topic - Next topic

tasnuba.swe

রোবট আজকাল অফিস নিয়ন্ত্রণ করার কাজটি শুরু করেছে।গত দেড় বছরের চেষ্টায় 'প্ল্যানেটার লিমিটেড'-এর বাণিজ্যিকভাবে তৈরি হয়েছে রিরা নামের এই রোবট। একে বলা হচ্ছে টেলিপ্রেজেন্স রোবট। মানে দূর থেকেই ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করবে এ রোবটটি। মুঠোফোনের ইন্টারনেট দিয়ে একে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই! রিরার পর্দায় আপনাকে যেমন অন্যরা দেখতে পাবেন, তেমনি আপনিও পাবেন অন্যদের দেখা। অনেকটা মুঠোফোনে ভিডিও কলের মতো। তবে এই পদ্ধতির সঙ্গে রিরার পার্থক্য হলো, এটা হাতে নিয়ে ঘুরতে হবে না। যে কেউ দেশের বাইরে থেকেও এটিকে সব জায়গায় ঘোরাতে পারবেন! প্ল্যানেটর লিমিটেডের প্রধান নির্বাহী রিনি ঈশান বলেন, 'যেখানে আলাদা জায়গায় সিসি ক্যামেরা লাগাতে হয়, সেখানে রিরা সব জায়গায় চলাচল করতে পারে।'
কর্মজীবী একজন মায়ের প্রায় আট-নয় ঘণ্টা কেটে যায় অফিসেই। রিরাকে ব্যবহার করে বাচ্চার সঙ্গে কথা বলার পাশাপাশি, বাচ্চার দেখভালও করতে পারবেন।
source:http://www.prothom-alo.com/technology/
Lecturer
Department of Software Engineering