• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

A poem written by me

Started by farjana yesmin, June 25, 2016, 05:00:08 PM

Previous topic - Next topic

farjana yesmin

সমাজ চায় না আমার নাবালিকত্ব ঘুচুক
চায় না আমার মুখে খই ফুটুক
চায় না আমার চোখে বাহিরের আলো এসে পড়ুক।
সমাজ চায়,
আমি তার আঁচলের কোণে ধরে,
নাক থেকে পানি ঝরা অসহায় শিশুর মত মা মা করি।
সমাজ চায়,
সারাদিন প্রতিবাদের পরও আর পাঁচটা বাচ্চার মত
তার কোলেই ঝাপিয়ে পড়ি
সে চায় তার কোলে শুয়ে স্বপ্ন দেখি
তাইতো সারাদিন ঘুম পারিয়ে রাখার কি অক্লান্ত চেষ্টা
একদিন সমাজের গায়ে ঠেলা দিয়ে বলি
"আর কতকাল নাড়িছেঁড়া ধন বলে, কোলে কোলে আগলে রাখবি?
এখন ত বেলা হল
তোর একি আবেগ,
একি এনিয়ে বিনিয়ে সুর করে তোলা আকুতি আর ভাল লাগে না ।
তোর গায়ের একি ময়লা শাড়ি আর কতদিন জড়িয়ে রাখবি?
এর চেয়ে বরং নতুন শাড়ি এনেছি,জড়িয়ে নে।
নতুন সুরে গান ধর
নতুবা তোকে বিবাগী হয়া ছাড়া কোন উপায় থাকবে না।"

Sarjana Ahter


Afroza Akhter Tina

...nice expression!!! :)




Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU