• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

মজিলা ফায়ারফক্সের কিছু টিপস - বুকমার্ক ফোল

Started by iqbal007, February 22, 2011, 09:21:54 PM

Previous topic - Next topic

iqbal007

মজিলা ফায়ারফক্সের কিছু টিপস - বুকমার্ক ফোল্ডার তৈরি করা

নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে বুকমার্ক ফোল্ডার তৈরি করা যায়৷

০১. সিলেক্ট করুন Bookmarks®Organiz Bookmarks ৷

০২. বুকমার্কস ম্যানেজার টুলবক্সে সিলেক্ট করুন New Folder ৷ এরপর ফোল্ডারের নাম ও অপশনাল বর্ণনা দিয়ে ওকে করুন৷

০৩. তৈরি করা ফোল্ডারে বুকমার্ক পেজ সেভ করার জন্য Bookmarks®Bookmarks This Page-F -এ ক্লিক করুন৷

০৪. অ্যাড বুকমার্কস ডায়ালগবক্সে গিয়ে ক্লিক করুন Create In ড্রপডাউন লিস্টে এবং নতুন তৈরি করা ফোল্ডারের নাম দিয়ে ওকে করুন৷

এ পদ্ধতি অনুসরণ করে আপনার বুকমার্ক পেজকে পছন্দ অনুযায়ী অর্গানাইজ করতে পারবেন৷ মাল্টিপল হোমপেজ ওপেন করা

ফায়ারফক্স ট্যাব সাপোর্ট করে, যা ব্যবহার হয় সিঙ্গেল ব্রাউজারে মাল্টিপল পেজ ওপেন করতে৷ স্বতন্ত্র ট্যাবে মাল্টিপল হোমপেজ ওপেন করার অপশনও এতে রয়েছে৷ যেমনটি রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার ৭-এ৷ যখন ফায়ারফক্স স্টার্টআপ হয় তখন একটিমাত্র ট্যাব ওপেন থাকে৷ অন্য সাইট সার্ফ করতে চাইলে Ctrl+T চেপে অ্যাড্রেস টাইপ করতে হবে৷

স্টার্টআপ স্বয়ংক্রিয়ভাবে পছন্দনীয় ওয়েবসাইট সম্বলিত নতুন ট্যাব ওপেন করার জন্য নিম্নলিখিত উপায়ে কাস্টোমাইজ করতে পারবেন৷

০১. Tools -> Options সিলেক্ট করুন৷

০২. Main ট্যাব সিলেক্ট করুন৷

০৩. স্টার্টআপ গ্রুপে সিলেক্ট করুন Show my home page ৷ এবার Firefox starts ড্রপডাউন লিস্ট আবির্ভূত হবে৷

০৪. Home Page সেকশনে কাঙিক্ষত সাইটের নাম টাইপ করুন৷

০৫. ওকেতে ক্লিক করুন৷
পপআপ ব্লক বা অনুমোদন করা

পপআপ উইন্ডোজ ব্রাউজিংয়ের সময় আপনার সম্মতি ছাড়াই ওপেন হয়৷ নিচে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আপনি এ ধরনের ঝামেলা থেকে পরিত্রাণ পেতে পারেন৷

০১. Tools -> Options-F -এ ক্লিক করে Content ট্যাবে ক্লিক করুন৷

০২. Block pop-up windows -এর পাশের চেকবক্সে ক্লিক করুন৷

০৩. ওকেতে ক্লিক করুন৷

০৪. যদি বিশেষ কোনো সাইটের পপআপ ব্লক করতে চান, অন্য কোনো সাইটের নয়, তাহলে Block pop-up windows আনচেক করুন৷ এর ফলে বিশ্বস্ত কোনো সাইটের পপআপ কেবল ডিসপ্লে হবে৷ এর জন্য যা করতে হবে - ০৫. Tools -> Options-F -এ ক্লিক করুন৷

০৬. Content ট্যাবে ক্লিক করুন৷

০৭. Exception বাটনে ক্লিক করুন, যা Block pop-up windows -এর সমান্তরালে রয়েছে৷

০৮. আপনার কাঙিক্ষত সাইটের নাম যুক্ত করুন যেগুলোকে পপআপে অনুমোদন করাতে চান৷ এরপর Allow After adding the names of the sites that you wish to permit ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করুন৷

০৯. ওকেতে ক্লিক করুন নতুন সেটিং প্রয়োগ করার জন্য৷
Iqbal
Dept. of  CSE
Sec. C
ID: 111-15-1327
L3T3
Cell:  +8801671998671