• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

কমপিউটারের পারফরমেন্স বাড়ান বায়োস সেটিং

Started by iqbal007, February 22, 2011, 09:27:31 PM

Previous topic - Next topic

iqbal007

কমপিউটারের পারফরমেন্স বাড়ান বায়োস সেটিং

কমপিউটার বুটিং হওয়ার সময় ডিলিট কী চেপে বায়োসে প্রবেশ করুন (কমপিউটারভেদে F1, F10 ইত্যাদি)৷ তারপর নিচের অপশনগুলো পরিবর্তন করুন-

Quick power on self test এনাবল রাখুন
Boot up floppy seek ডিজাবল করুন
ফার্স্ট বুট ডিভাইস হিসেবে HDD-0 কে সেট করুন
Report no FDD for windows ডিজাবল করুন
CPU L1 (internal cache) এনাবল রাখুন
CPU L2 (external cache) এনাবল রাখুন
PCI/VGA palette snoop ডিজাবল করুন
IDE HDD auto detection এনাবল রাখুন
Video ram shadow এনাবল রাখুন
Antivirus protection এনাবল রাখুন
AGP apparature size আপনার মোট ৠামের এক-চতুর্থাংশ নির্ধারণ করে দিন
HDD smart capability এনাবল রাখুন

রেজিস্ট্রি এডিটিং

স্টার্ট মেনু থেকে রানে ক্লিক করে এর উইন্ডোতে regedit লিখে এন্টার করুন৷ এখন রেজিস্ট্রিকে নিম্নলিখিতভাবে পরিবর্তন করুন৷
HKEY_CURRENT_USER\Control panel\Desktop -এ যান৷ এবার ডান পাশের প্যানেল হতে MenushowDelay -তে ডবল ক্লিক করে Value Data -এর নাম ১ করে দিন৷ ওকে করে বেরিয়ে আসুন৷ এতে আপনার স্টার্ট মেনুর স্পিড বাড়বে৷

কমপিউটারে ইমেজ আছে, এমন ফোল্ডারের থাম্বনেইল ভিউ অপশন বন্ধ করতে চাইলে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Explorer \Advanced -এ গিয়ে Disable Thumbnail Cache -এর Value data 0 (শূন্য)সেট করে দিন৷
Windows -এর বিভিন্ন অপশনের টিপস ডিজাবল করে কমপিউটারের র‌্যামের উপর থেকে চাপ কমাতে পারেন৷ এজন্য HKEY_CURRENT_USER\ Software\Microsoft\Windows\Current Version\Explorer\Advanced লোকেশনের Enable Ballon Tips -এর Value data 0 করে দিন৷

বুটিং, শাটডাউন প্রভৃতির ক্ষেত্রে স্ট্যাটাস মেসেজ অফ করে পিসির বুটিং, শাটডাউনকে করতে পারেন গতিশীল৷ এজন্য HKEY_LOCAL_MACHINE\ Software\Microsoft\Windows\Current Version\Policies\System -এর ডানপাশে রাইট ক্লিক করে নিউতে গিয়ে DWORD টাইপ ভ্যালু তৈরি করুন এবং এর নাম হবে Disable Status Messages ৷ এর মান ১ করে দিন৷

উপরোল্লিখিত ভ্যালুগুলো যদি আগে থেকেই তৈরি না করা থাকে, তবে উল্লেখিত নামেই নতুনভাবে তৈরি করে নিন এবং ভ্যালুগুলো হবে DWORD টাইপ৷
Iqbal
Dept. of  CSE
Sec. C
ID: 111-15-1327
L3T3
Cell:  +8801671998671