• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

হাড় শক্ত করে চা

Started by Shabrina Akter, June 06, 2017, 11:41:02 AM

Previous topic - Next topic

Shabrina Akter

চা পানে হাড় শক্ত হয়। দিনে ৩ কাপ চা খেলে হাড় দৃঢ় হয়। এটি ফ্র্যাকচার (ফাটল) রোধ করে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে। বিজ্ঞানীরা বলেছেন, প্রতি কাপ চা পানে হিপ ফ্র্যাকচারের (নিতম্বের হাড় ফেটে যাওয়া) ঝুঁকি ৯ ভাগ কমায়। আর তিন কাপ চা পানে হিপ ফ্যাকচারের ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ হ্রাস করে।

চায়ের এন্টি অক্সিডেন্ট উপাদান হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও কমায়। বিজ্ঞানীরা বছরের পর বছর এ বিষয়টি বলে আসছেন। নতুন গবেষণায় জানা গেছে, কালো চায়ে ফ্ল্যাভনয়েড নামে এক ধরনের স্বাস্থ্যকর উদ্ভিজ্য উপাদান আছে- যেটি মানব শরীরে হাড়ের ভেঙে যাওয়া ও ফাটল রোধ করে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, হাড়ের দৃঢ়তা কমতে শুরু করে। চা পানে হাড়ের ফেটে যাওয়ার ঝুঁকি কমায়।

যুক্তরাষ্ট্র ও জাপানের বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে চায়ের উপাদান পরীক্ষা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্রামিংহাম স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী লিসা স্টিজেল গবেষণায় নেতৃত্ব দেন। গবেষকরা জানান, দিনে তিন কাপ চা পানে রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। গ্লুকোজের স্তরও নিয়ন্ত্রণে রাখে চা- যা ডায়াবেটিসের ঝুঁকিও কমায়। গবেষণায় দেখা গেছে, ব্রিটেনে বছরে ৭৫ হাজার লোক হিপ ফ্র্যাকচারে আক্রান্ত হয়। এ ফ্র্যাকচার রোধে চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Source: http://www.positive-bangladesh.com/event/health/3179
...................
Shabrina Akter
Exam Officer
Daffodil International University (DIU)
E-mail: shabrina.exam@daffodilvarsity.edu.bd

Anuz

Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University