News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

সোমবার পূর্ণ বলয় গ্রাস সূর্যগ্রহণ

Started by Md. Monir Hossain, August 21, 2017, 11:47:12 AM

Previous topic - Next topic

Md. Monir Hossain



প্রায় এক শতাব্দী পর সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এ বিরল দৃশ্য বাংলাদেশ থেকে দেখা না গেলেও যুক্তরাষ্ট্রের কেনটাকি, মিডওয়ে হ্যাটল দ্বীপ, হাওয়াই দ্বীপপুঞ্জ ও ব্রাজিল থেকে এই পূর্ণ বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

জানা যায়, বাংলাদেশে যখন রাত তখন এই গ্রহণ হবে। বাংলাদেশ সময় রাত নয়টা ৪৭ মিনিটে গ্রহণ শুরু হয়ে রাত তিনটা ৪ মিনিট ১৮ সেকেন্ডে এটি শেষ হবে। তাই বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে না।

১৯১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত হবে পূর্ণ সূর্য গ্রহণ। পশ্চিম ইউরোপ, আফ্রিকার কয়েকটি এলাকা এবং এশিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকেও আংশিক সূর্য গ্রহণের দেখা মিলবে। সর্বশেষ ২০০৯ সালের ২২ আগস্ট বাংলাদেশের পঞ্চগড় থেকে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ দেখা গিয়েছিল। 

Source :http://www.bd-pratidin.com/tech-world/2017/08/21/257949