• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

টাকা-চাকরি পেলেন জাবির নিহত ২ শিক্ষার্থী পরিবার

Started by milan, June 22, 2017, 10:13:02 AM

Previous topic - Next topic

milan

টাকা-চাকরি পেলেন জাবির নিহত ২ শিক্ষার্থী পরিবার
টাকা-চাকরি পেলেন জাবির নিহত ২ শিক্ষার্থী পরিবারঅনুদানের টাকা ও চাকরির নিয়োগপত্র হস্তান্তর করছেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম
সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসেন রানা ও মেহেদী হাসান আরাফাতের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ।

এছাড়া রানার বোন কামরুন নাহার কনা ও আরাফাতের বোন সোনিয়া আক্তারকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়া হয়েছে।

বুধবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম উভয় পরিবারের কাছে টাকা ও চাকরির নিয়োগপত্র হস্তান্তর করেন।

রানার পিতা আবদুল কুদ্দুস এবং আরাফাতের পিতা জসীম উদ্দিন সরকার টাকা ও চাকরির নিয়োগপত্র গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ টাকা প্রদান করা হয়।

গত ২৬ মে শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পার্শ্ববর্তী সিএন্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন রানা ও আরাফাত।
Link:http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=jugantor.com
Milan Hossain
Sr. Coordination Officer
Department of Civil Engineering
Faculty of Engineering
Cell: 01847140165
e-mail: ceoffice@daffodilvarsity.edu.bd
Ext. 258
https://daffodilvarsity.edu.bd