• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

আপেল নাকি নাশপাতি?

Started by Mousumi Rahaman, March 22, 2018, 01:38:39 PM

Previous topic - Next topic

Mousumi Rahaman

আপেল ও নাশপাতি দেশে পরিচিত দুটো ফল। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান ও প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ জানালেন আপেল ও নাশপাতির গুণাগুণ।
আপেল
• আপেল রোগ প্রতিরোধক ও পুষ্টিকর একটি ফল, যা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
• এতে আছে শর্করা, ভিটামিন, খনিজ লবণ, আঁশ, পেকটিন ও ম্যালিক অ্যাসিড। ভিটামিনের মধ্যে আছে ভিটামিন-এ এবং ভিটামিন-সি।
• আপেলের খোসায় ভেতরের থেকে প্রায় পাঁচ গুণ বেশি ভিটামিন-এ আছে।
• আপেল ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। আপেলের মধ্যে পেকটিন-জাতীয় একটি উপাদান থাকে, যা শরীরকে কোলন ক্যানসার থেকে দূরে রাখে। ফুসফুসের ক্যানসার ও লিভার ক্যানসার প্রতিরোধেও আপেলের ভূমিকা আছে।
• হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।
• আপেল খেলে মেদ জমে না।
• এটি দাঁতের মাড়ির জন্য উপকারী। আপেলের রস দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে দাঁত ভালো থাকে।
• প্রতিদিন আপেল খেলে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে পেটে। ফলে হজমশক্তি বাড়ে।
• শরীরের জন্য সবুজ আপেল সবচেয়ে ভালো।


নাশপাতি
• নাশপাতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, বি ২, ই, ফলিক অ্যাসিড ও নিয়াসিন নামের পুষ্টিকর উপাদান। ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, আয়রনসহ অন্যান্য মিনারেলেরও উৎকৃষ্ট উৎস।
• নারীদের বিভিন্ন রোগসহ মেনোপোজ-পরবর্তী বিভিন্ন জটিলতা কাটাতে নাশপাতির জুড়ি নেই। কারণ, দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হলে নাশপাতির রস ও অল্প ফিটকিরি মিশিয়ে রেখে সকালে খেলে মাড়ির ক্ষয় পূরণ হয়।
• খুশকি ও মাথার চুল পড়ে গেলে নাশপাতির রস ১০-১৫ দিন খেলে চুল পড়া ও খুশকি দূর হয়। করোনারি, থ্রম্বোসিস, হার্ট ব্লক, মাইয়োকার্ডিয়াল সংক্রমণ ইত্যাদি রোগে প্রতিদিন দু-তিন টুকরো নাশপাতি খেলে খুবই উপকার হয়।
• কোষ্ঠকাঠিন্য দূর করতে নাশপাতির জুড়ি নেই। বিকেলে বা রাতে খাওয়ার পর নাশপাতি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
• পানীয় হিসেবে নাশপাতির জুস শরীরের জন্য খুবই কার্যকর।
• ডায়াবেটিস প্রতিরোধ করে। রক্তে শর্করার পরিমাণ কমায়।
• নাশপাতি অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া কমায়। যারা প্রায়ই হালকা জ্বর এবং অ্যালার্জি সমস্যায় ভোগে, তাদের জন্য নাশপাতি খুবই উপকারী।
• উচ্চ মাত্রায় মিনারেল থাকার কারণে শরীরে ক্যালসিয়ামের জোগান দেয়। এটি হরমোন উৎপাদন এবং হাড়ের ক্ষয়রোধ করে। নাশপাতিতে আছে হাড়ের জন্য অত্যাবশ্যকীয় 'ভিটামিন-কে'।
গ্রন্থনা: তারিকুর রহমান খান
Mousumi Rahaman
Senior Lecturer
Dept. Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University

Shahrear.ns

Shahrear Khan Rasel
Sr. Lecturer
Dept. of GED
Daffodil International University