• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

হাসতে নেই মানা

Started by shirin.ns, June 13, 2019, 01:27:28 PM

Previous topic - Next topic

shirin.ns

জোকস-১
এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে একটি অফিসে গেলো-

ম্যানেজার: আপনার ওজন ৪২ কেজি। আমরা ৪০ কেজির উপরে কাউকে চাকরি দেই না। আপনার চাকরি হবে না।

মেয়ে: আচ্ছা, আমি কাল আবার আসবো।
পরদিন সকালে মেয়েটা আবার ওই অফিসে এলো-

ম্যানেজার: একী আজ আবার এসেছেন? বলেছি না আপনার চাকরি হবে না!

মেয়ে: আজ ওজনটা আরেকবার মাপুন না!

ম্যানেজার: ঠিক আছে। মেশিনের ওপর দাঁড়ান দেখি।

মেয়ে: জ্বি, দাঁড়ালাম।

ম্যানেজার: একি আজ আপনার ওজন ২ কেজি কম। আজব ব্যাপার!

মেয়ে: ইয়ে মানে স্যার, আজ আমি মেকআপ করিনি তো তাই।

জোকস-২
ম্যাডাম: কাল ৩ প্রকার। যেমন- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল। উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি এবং সুন্দরী থাকবো। এখন তোমরা কেউ কি ৩ প্রকার কালের উদাহরণ বলতে পারবে?

বল্টু: ম্যাডাম, আমি পারব।

ম্যাডাম: ওকে ফাইন, বল তাহলে।

বল্টু: আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে এবং ভুল থাকবে।

জোকস-৩
ঈদের দিন সকালে এক ভিক্ষুক বাসার দরজায় নক করলো-

ভিক্ষুক: দুইটা টাকা দিবেন বাপজান?

মালিক: ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়ি গেছে। দেখছো না বাসায় কোনো মানুষ নেই, যাও পরে এসো।

ভিক্ষুক: আপনে যদি এক মিনিটের লাইগা মানুষ হইতেন, তাইলে খুব ভালো হইতো!
https://secrelocal.com - Authentic Dating - No Verify - Anonymous Casual Dating -   Reach Out Girls

tasnim.eee


nusrat.eee