• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

শুভ-নববর্ষ

Started by Mohammad Nazrul Islam, December 31, 2018, 10:07:13 PM

Previous topic - Next topic

Mohammad Nazrul Islam

'কালের কীর্ত্তনে নব-উদ্দ্যাম, নতুনের আগমন
বিকাশিত হও সঞ্চিত সুধা করিতে আহোরণ'

গতিময় পৃথিবী, চিরন্তন ধারায় ছন্দময়। চিত্তবিকাশ/যৌবন লালসায় যুগ-বিভাজনে স্থীর। গহণ পথের এই বিকাশমান ধারা যুগ যুগ ধরেই নতুনত্বের ডাক দেয়-প্রকৃতির নিয়মেই। এই প্রসারতা,  প্রকৃতির জীবন-যৌবনের সমুন্বয়ের এক নতুন বার্তা। পৃথিবীর এই নতুনবার্তার আরও একটি নতুন সংযোজন ২০১৯ সাল। শুভ-নববর্ষ।

আজ রাত দ্বি-প্রহরে, বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ-কোটি মানুষ মেতে উঠবে নতুন প্রেরনায়- নতুনের ডাকে। পিছনে ফেলে আসা দিনের গ্লানি-ক্লান্তি ভুলে নতুন বছরকে নতুন করে দেখবে, আশান্বিত হবে। প্রাতঃ জীবনে-অনাগত নতুন স্বরোবর, ভরিয়ে দিবে আর্ত-প্রীতমের তৃষ্ণার্ত হৃদয়কে।

এই শুভক্ষণে, চিরঅবস্থ্য, আর অনাগত শুভ-কামনায় আমার হৃদি-আরতি রইল, মান্যবর,ও স্নেহধণ্য সকলের প্রতি। বাসনা রইল, প্রনয়-দীপ্ত ভালবাসায় ভরে উঠুক, কল্প-প্রমিলার ধরিত্রী। জীবন যৌবন-হোক ভালবাসার রসায়নে বিস্তৃর্ণ-বিকাশমান, স্বর্গলোকের...ইন্দ্রাণীর আলিঙ্গনের অভিপ্রায়ে...।

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে আমার হৃদয় নিংরানো ভালবাসা আর শুভ-কামনায় রইল আনাগত রবিকরের প্রতি । আজকের এইদিনে ভ্রাতৃ-প্রীতম ভালবাসা আর শ্রদ্ধার্ঘ জানাই আমার সহকর্মী সর্ব সাধারনকে। পিছনে ফেলে আসার প্রাপ্তি/ভ্রান্তি সকলকে নতুনের ডাকে বিকাশিত করুক জীবন-জয়গানের স্রোত ধারা এই আশাবাদে আবারও শুভ-নববর্ষ।

কবির ভাষায়-

নিশী অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হত গত।
আমি আজি ধূলিতলে এই জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও,শত্রু হও, যেখানে-যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো।
পুরাতন বরষের সাথে
পুরাতন আপরাধ যত।

# মোহাম্মদ নজরুল ইসলাম #