• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

All দুর্যোগ ব্যবস্থাপনা do not see u 100% miss

Started by Sultan Mahmud Sujon, October 22, 2011, 01:18:59 PM

Previous topic - Next topic

Sultan Mahmud Sujon

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  - সভাপতি
    ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ  - সদস্য
    শিক্ষক প্রতিনিধি - সদস্য
    ইউনিয়ন পর্যায়ের সহকারী কর্মচারী - সদস্য
    নারী প্রতিনিধ- সদস্য
    ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) প্রতিনিধি - সদস্য
    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি - সদস্য
    এনজিও- এর প্রতিনিধি - সদস্য
    ইউনিয়ন পরিষদের সেক্রেটার - সদস্য-সচিব



স্থানীয় পরিস্থিতি ও বিশেষ অবস্থার প্রেক্ষিতে কমিটির সভাপতি প্রয়োজনবোধে আরও সদস্য কমিটিতে অন্তᐂভূক্ত করতে পারবেন৷ এই কমিটি দুই মাস পর পর সভা করবে, কিন্তু দুর্যোগকালীন সময়ে প্রতিদিন একবার এবং অবস্থার কিছুটা উন্নতি হলে প্রতি সপ্তাহে দুই বার সভায় মিলিত হবে৷ 

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হবে:

দুর্যোগের আগে করণীয়:


    ব্যক্তিগত বা দলীয়ভাবে ঝু৺কি কমানোর জন্য বাস্তব কর্মপন্থা কি হবে সে সম্পর্কে স্থানীয় জনসাধারণকে জানাবে, কমিউনিটি পর্যায়ে ঝু৺কি কমানো এবং বেঁচে থাকার উপায়গুলোর ব্যাপক প্রচার নিশ্চিত করবে;
    দুর্যোগ ব্যবস্থাপনা বু᐀রোকে অবহিত করে নিয়মিত দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে;
    ঘূর্ণিঝড় ও বন্যা সংক্রান্ত পূর্বাভাস অতি দ্রুত ও কার্যকরভাবে প্রচারের ব্যবস্থা গ্রহণ ও জনসাধারণকে তাদের জানমাল রক্ষায় কী কী করণীয় সে সম্পর্কে অবহিত করা;
    উপজেলা কর্তৃপক্ষের সহায়তায় আশ্রয়কেন্দ্র/আশ্রয়স্থলসমূহে পানি সরবরাহ এবং প্রয়োজনে অন্যান্য সেবা প্রদানের বিষয় নিশ্চিতকরণ;
    স্থানীয় উদ্ধারকাজ পরিকল্পনা, প্রাথমিক ত্রাণকার্য পরিচালনা, উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের স্থানীয় ব্যবস্থা সম্বলিত আনুসঙ্গিক পরিকল্পনা প্রণয়ন৷


দুর্যোগের সময় করণীয়ঃ

    স্থানীয়ভাবে প্রাথমিক উদ্ধারকাজ পরিচালনা এবং নির্দেশ হলে অন্যদেরকে উদ্ধার কাজে সহযোগিতা প্রদান;
    দুর্যোগের ক্ষতি সংক্রান্ত উপাত্ত সংগ্রহ ও তা উপজেলা কর্তৃপক্ষের নিকট পাঠানো;
    স্থানীয়ভাবে এবং অন্য কোনো উত্‌স বা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে প্রাপ্ত পুনর্বাসন উপকরণাদি বিতরণের ব্যবস্থা গ্রহণ;
    প্রাপ্ত সম্পদ বিতরণের হিসাব উপজেলা কর্তৃপক্ষ বা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো৷



সুত্র: দুর্যোগ ব্যাবস্থাপনা ব্যুরো (২০০১): ভূমিকম্প বিষয়ে গণসচেতনতা 

sethy

Sazia Afrin Sethy
ID:101-11-1366
BBA Department,
Batch: 25th,
Sec: B.


sumon_acce



Sumon Mazumder

Many thanks Mr. Sujon to share with us lot of necessary information.


Thanks,

Sumon Mazumder
Lecturer
Dept. of TE
FSIT, DIU


sumon_acce

Thank you Sujon...........Very useful and valuable post for everyone.



goodboy

Hmm.....Good going Mr. Sujon!!!!!
Carry on. Your efforts will give you the actual result. :) :)
Md. Abul Hossain Shajib.
101-11-1375
Department of BBA, Sec:B.
25th Batch.
Daffodil International University.
Email: shajib_1375@diu.edu.bd
Admin Executive
creative.bd