News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

নয়ন জল

Started by Mohammad Nazrul Islam, August 21, 2019, 08:23:01 PM

Previous topic - Next topic

Mohammad Nazrul Islam

দুঃখকে আমার ভয় কি ওরে?
তাকে চিনে চিনে মন উঠেছে ভরে,
হৃদয় আজ বাধঁন হারা-
সিক্ত পৃথ্বি দ'লে,
সিন্ধুসম দুঃখ নিয়ে
আমি ভাসিঁ নয়ন জলে।।

অনাদরের আঘাত কাঁটা
হৃদি গভীরে আছে আটাঁ,
বিষাদ সিন্ধু তলে-
পরাজয়ের বরন মালা,
নিয়েছি তাই গলে।।

জীবন গীত আর অবহেলায়
দুলছে- জীবন দ'লছে মেলায়
ধূ'লি মাখা পথের ভেলায়
লুটছে চরণ তলে-
আমি ভাসিঁ নয়ন জলে।।

শূণ্য ত্বরিৎ দেয় ঈশারা
আমি পাগল পথ যে হারা
নয়ন জলের অশ্রুধারা
ঝড়ছে অনা-দরে
আমি ভাসিঁ নয়ন জলে।।

সুখের দিনের মধুর কথা
ক্ষণে ক্ষণে জাগায় ব্যাথা
অন্তরও অতল তলে-
মধুর পিয়াস, বিনাষ বাশেঁ
আটস্ তনু ছ্লে।।

tokiyeasir