• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা

Started by Anuz, March 23, 2020, 05:34:22 PM

Previous topic - Next topic

Anuz

আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ ঘোষণার ফলে একাটানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার ছুটি। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। আর ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার ছুটি। ৫ এপ্রিল থেকে আবার অফিস শুরু হবে।

বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরই সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হল। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামীকাল মঙ্গলবার থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সহায়তা করবে সশস্ত্র বাহিনী।
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University