News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

কাকে মশা বেশি কামড়ায়?

Started by Khan Ehsanul Hoque, November 06, 2022, 03:48:55 PM

Previous topic - Next topic

Khan Ehsanul Hoque

কাকে মশা বেশি কামড়ায়?

সবাইকে মশা সমান ভাবে কামড়ায় না । কাউকে বেশি, কাউকে কম । কিন্তু কেন ?
এর প্রধান কারণ এখনো পর্যন্ত দুটো ।
প্রথমত : শরীরের ন্যাচারাল গন্ধ ।
দ্বিতীয়ত : রক্তের গ্রুপ ।
আমাদের শরীরে একেকজনের গন্ধ একেক রকম । এর জন্যে দায়ী আমাদের ত্বক থেকে বের হওয়া সিবাম নামের একটি তেল । এই তেলের মধ্যে কার্বসলীক এসিড নামের একটি উপাদান থাকে । যার শরীরে যত বেশি এই এসিড বের হয়, তার শরীরে মশা এসে তত বসে এবং কামড়ায় । মশা কেন এটির গন্ধ পছন্দ করে, তার কারণ এখনও জানা যায় নি ।
একেকজনের রক্তের গ্রুপ একেকটি । এখনো পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে যারা O গ্রুপ রক্তের, তাদেরকে সবচেয়ে বেশি মশা কামড়ায়।
উপরের দুটো প্রধান কারণ ছাড়াও শরীরের গঠন, জেনেটিক্স, ত্বকের ব্যাকটেরিয়া, আরও কিছু রাসায়নিক উপাদান, এমনকি পরিধানের বস্ত্র, এমন সব কারণে মশা বেশি কামড়ায় ।

Source: https://www.facebook.com/groups/sciencebeegroup/permalink/950752225885867/
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd