• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

সালাম দিবো বেশি বেশি

Started by ashraful.diss, August 15, 2022, 11:46:32 AM

Previous topic - Next topic

ashraful.diss


সালাম দিবো বেশি বেশি

একদিন নবী করীম (সাঃ) বললেন, " একটি কাজ আছে, যা করলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। তোমরা কি তা জানতে চাও? সেটা হলো একজন আরেকজনকে বেশি বেশি সালাম দেওয়া"।

তাই সাহাবিরা একে অন্যের সাথে সালামের প্রতিযোগিতা করতেন। এমনই দুজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনু উমর ও তুফাইল ইবনু কা'ব (রাঃ)।

একদিন তুফাইল দেখলেন, আব্দুল্লাহ বাজারে গিয়ে সবাইকে সালাম দিচ্ছেন। অথচ কোনোকিছু কেনাবেচা করছেন না। সেদিন তুফাইলকেও সাথে নিতে চেয়েছিলেন তিনি। তুফাইল বললেন, 'শুধু শুধু বাজারে গিয়ে কী করব?' আব্দুল্লাহ বললেন, 'আমরা কেবল সালাম দেওয়ার জন্যই বাজারে যাব। যার সাথেই দেখা হবে, তাকেই সালাম দেবো!'

নবীজি (সাঃ) বলেছেন, "যখন এক মুসলিম আরেক মুসলিমকে সালাম দেয়, তার সাথে হাত মেলায়, তখন গাছের পাতা ঝরে যাওয়ার মতো তাদের গুনাহগুলো ঝরে যায়"। তাই সাহাবিরা বারবার  সালাম দিতেন। একটি গাছ বা দেওয়ালের আড়ালে গেলেও আবার সালাম দিতেন।

আলোচনাটি সহীহ মুসলিম-এর ৫৪ এবং জামিউল উসূল-এর ৪৮৪৩ নং হাদীস।

চলবে..................
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Sr. Ethics Education Teacher
Daffodil Institute of Social Sciences - DISS