• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

Started by Khan Ehsanul Hoque, October 19, 2022, 11:35:16 AM

Previous topic - Next topic

Khan Ehsanul Hoque

মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

অন্তরের বিশুদ্ধতা পরকালের পাথেয়
ইরশাদ হয়েছে, 'যেদিন ধনসম্পদ ও সন্তানসন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে কেবল সে, যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। '(সুরা : আশ-শুআরা, আয়াত : ৮৮-৮৯)

রাসুলের আনুগত্য করো
ইরশাদ হয়েছে, 'আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ' (সুরা : আশ-শুআরা, আয়াত : ১০৭-১০৮)

আল্লাহর হিসাবকে ভয় করো
ইরশাদ হয়েছে, 'নুহ বলল, তারা কী করত তা আমার জানা নেই। তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকের কাজ। যদি তোমরা বুঝতে!' (সুরা : আশ-শুআরা, আয়াত : ১১২-১১৩)

মানুষকে দূরে সরিয়ে দিয়ো না
ইরশাদ হয়েছে, 'মানুষকে দূরে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী। ' (সুরা : আশ-শুআরা, আয়াত : ১১৪-১১৫)

সুরম্য প্রাসাদে চিরদিন থাকবে না
ইরশাদ হয়েছে, 'তোমরা কি প্রাসাদ নির্মাণ করছ এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে। ' (সুরা : আশ-শুআরা, আয়াত : ১২৮)

Source: https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2020/02/24/878199
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd