• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ভাবুন

Started by Khan Ehsanul Hoque, March 13, 2023, 09:15:04 AM

Previous topic - Next topic

Khan Ehsanul Hoque

ভাবুন

প্রাসাদ সম মসজিদ বানানোর ট্রেন্ড শুরু হয়েছে বহুকাল ধরে । আমাদের দেশও এর ব্যতিক্রম নয় । কোটি কোটি টাকা ব্যয় করে গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায় যেমন মসজিদ হচ্ছে তেমনি হচ্ছে গ্রাম অঞ্চলেও । দামী মার্বেল/টাইলস/কার্পেটে মোড়ে দেয়া হচ্ছে ওয়াল, ফ্লোর । অথচ আমাদের প্রফেট (সাঃ) মসজিদকে সাদামাটা রাখতে পরামর্শ দিয়েছেন । এর গভীর কারণও আছে ।

তো যাইহোক আমিও দামি পাথর মোড়া মসজিদ গুলোতে যাই । বিশেষ করে জুমাবারে মসজিদ গুলো উপচে পড়ে । বিত্তবান শিল্পপতি থেকে শুরু করে অতিসাধারণ দিনমজুর সবাই মসজিদে ছুটেন । মহান আল্লাহর কাছে হাত তুলে, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করেন । সেই দোয়া পরিচালনা করেন ইমাম সাহেব । আমরা সমস্বরে আমিন আমিন বলি, আশা করি ইমাম সাহেবের দোয়া আরশে আজিমে পৌছে যাবে, আমাদের রিজিক বৃদ্ধি ঘটবে, তাইনা ?

একটা জিনিস কী খেয়াল করে দেখেছেন-এই যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে, সেখানে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করি, অথচ সেই ইমাম সাহেবকে মাস শেষে বেতন/সম্মানী কত দিই ? ১৫ হাজার কিংবা ২০ হাজার, এইতো ! যেই মোয়াজ্জিন সাহেব পাঁচবেলা "হাইয়া আলাল ফালাহ-কল্যাণের পথে আসো" বলে আমাদের ডাকতে থাকেন, তার বেতন কত দিই ? ৫ হাজার থেকে ১০ হাজার, তাইনা ?  অথচ দেখেন তাদের ওই সামান্য টাকায় কত বরকত । ওই টাকা দিয়েই তারা চলেন, তাদের ব্যংকক-সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়না, ওষুধের পেছনে গাঁদা গাঁদা টাকা ঢালতে হয়না । আল্লাহ তাদের ওই অল্প টাকাও বরকতময় করে দেন ।

এবার আসি, অন্য প্রসঙ্গে । নিজেদের ঘরে । আমাদের বাচ্চাদের পড়াশোনার খরচের হিসাবে । বাসায় প্রাইভেট টিউটর আসেন-অংকের টিচারের বেতন পাঁচহাজার,  বিজ্ঞানের টিচার ৫ হাজার , বাংলার টিচারের বেতন-পাঁচহাজার । গানের শিক্ষক, আর্টের শিক্ষক, নাচের সবই ওই পাঁচহাজার সপ্তাহে তিনদিন । অথচ কুরআন শিক্ষার হুজুরের বেতন ২ হাজার হলেই চোখ কপালে উঠে, তাইনা ? কোনোরকম এক খতম দিয়ে দিলেই তো হয় , তারপর হুজুরকে টাটা বাই বাই-যেনবা, ওই দুইহাজার বাঁচাতে পারলে রিজিক বরকত আর বরকতে ফুলে উঠবে ! ভাই সব শিক্ষকের পেছনে যতটুকু খরচ করছেন, করেন । শুধু কুরআন শিক্ষার হুজুরের সাথে কৃপণতা করবেননা । প্রয়োজনে বেশি টাকা দিয়ে হলেও একজন ভালো হুজুর রাখুন ।

যে মসজিদে গিয়ে ইমাম সাহেব কে দিয়ে রিজিকের জন্য দোয়া করেন, তার সম্মানীর সম্মানের কথাও একটু ভাবেন । কেন আমার আপনার ইনকামে বরকত কম, কেন ওই মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিনের অল্পটাকাতেও এতো বরকত ? ভাবুন ।

- তানভীর শাহরিয়ার রিমন

Source: https://www.facebook.com/tsrimon
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd