• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

অনুভব !

Started by Mohammad Nazrul Islam, October 07, 2024, 03:07:36 PM

Previous topic - Next topic

Mohammad Nazrul Islam


আজ, অবেলা-অবসয়ে
তোমাকে মনে পড়ে,
বড় তৃষিত অভাগীর মন,
দেখিতে চাঁদবদন মুখ।।

মনে পড়ে আষাঢ়ের শেষ বিকেলে
বসিয়া, কদম তলে-
সারা গা লেপ্টে যেত উড়ানি
-ঢালা বৃষ্টির জলে।।

লজ্জা শরমের মাথা খেয়ে
তুমি, ভেজা কোলে বসে
আদর-সোহাগে বলতে-
ভালবাসি প্রিয়তম, অবিরাম-অবিরত,
কি মধুর ছিল সেই চয়ণ!

আমি আড়োচোখে, চেয়ে
তোমার শ্যামল নগ্ন বুকে,
হাত বুলিয়ে দিতাম-
অশান্ত ধরনীর বুকে নেমে আসতো সন্ধ্যা
-ঝির ঝির বাতাসে।।

তারপর পৃথিবী ছিল ক্ষণকাল মৌন
হঠাৎ, খোলাকাশে দু'হাত তোলে
উদাস মনে বলতে-প্রিয়তম
- বড় মধুর এই ছোয়া !

আমি লজ্জায় মুখ ছেঁপে,
শিহরে উঠতাম কেঁপে-
ছলছল নয়নে, অশ্রু ভেজা বদনে
হাত দুখানি ধরে, মিনতি করতাম
ভুলে যাবে না তো কোন দিন
-প্রিয়তম!

তারপর, বিদিশার নেশা..
সময়গত হলো, সবই রয়ে গেল-
স্মৃতির স্বাক্ষর, সেই চেনা পথ,
তুমি গেলে -দূর অজানায়
দিয়ে আখিঁ জল উপহার।।

আজও অনুভবে বুঝি, তাই সদা খোজি
হে, কামনা বিলাশী, বিনোদবর্মন
কি দোষ ছিল আমার ?
দুর্দান্ত আঘাতে, কেন ক্ষত-বিক্ষত করলে
-এই পাষাণী অহল্যার মন।।