• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

থ্রিজি প্রথমে শুধু ঢাকায়

Started by arefin, May 28, 2012, 01:15:02 PM

Previous topic - Next topic

arefin

প্রাথমিকভাবে রাজধানীর তিন লাখের বেশি গ্রাহক তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) মোবাইল ফোন সেবা পাবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত মোবাইল পরিচালক টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান। শুরুতে বিভাগীয় শহরগুলোতে থ্রি-জি সেবা চালুর কথা থাকলেও প্রাথমিকভাবে শুধু রাজধানীতেই এ সেবা উন্মুক্ত করা হবে। তবে অক্টোবরের মধ্যেই বিভাগীয় ও বড় শহরগুলোতে তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকার পরপরই চট্টগ্রামে এ সেবা চালু করা হবে। মুজিবর রহমান “রাজধানীতে এই সেবা দিতে প্রযুক্তিগত সকল প্রস্তুতিমূলক কাজ চলছে। এ কাজ শেষ হওয়া মাত্র আগামী জুলাই মাসে থ্রিজি সিম গ্রাহকদের দেয়া হবে।” শুরুতে রাজধানীর তিন থেকে পাঁচ লাখ গ্রাহককে থ্রিজি সিম দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। এই লক্ষে টেলিটকের নেটওয়ার্ক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। মুজিবর রহমান বলেন, “শুধু থ্রি-জির জন্য সারা দেশে ৭০০টি বিশেষ বিটিএস স্থাপন করা হবে। ইতোমধ্যে রাজধানীর বিটিএসগুলো বসানো হয়েছে। এখন সুইচিং এর কাজ চলছে।”

বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৩ লাখ জানিয়ে মুজিবর রহমান আগামী জুলাই মাসের পর এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করছেন।
"Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan"

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU

nar

Lecturer,
Dept. of Electronics and Telecommunication Engineering

mhasan

--
MM Hasan
Sr. Lecturer
Department of CSE
Daffodil International University
                           (Please don't print this post unless you really need it)