• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

‘চুহা’ মানব!

Started by snlatif, November 22, 2013, 11:00:58 AM

Previous topic - Next topic

snlatif

পাকিস্তানেরর গুজরাটে এক পীরের মাজারের বাইরে শতরঞ্জি বিছিয়ে ভিক্ষা করছেন এক মহিলা ৷ স্বাভাবিকের তুলনায় মাথা ছোট, নাক ও কান বড় বড় ৷ ইঁদুরের সঙ্গে তুলনা করে স্থানীয় ভাষায় এমন আকৃতির মানুষকে বলা হয় চুহা বা ইঁদুর মানব ৷ মানুষের এ আকৃতি ও গড়ন জিনগত ত্রুটির কারণে হতে পারে বলে ধারণা করছেন চিকিত্‍সকরা ৷ তবে যে অভিযোগটা ভয়ঙ্কর সেটা হলো, একটি মাফিয়াচক্র ছোট শিশুদের ধরে এনে মাথায় লোহার বেড়ি পরিয়ে 'ইঁদুর মানব' বানিয়ে ফেলছে ৷ তারা এটা করছে ইঁদুর মানবকে দিয়ে ভিক্ষা করিয়ে টাকা কামাতে ৷ পাঞ্জাবের গুজরাটের রাসত্মায় এসব চুহা মানবের দেখা পাওয়া যায়৷ তবে এসব মানুষের ইঁদুর মানব হয়ে জন্ম নেয়ার পেছনে স্থানীয়দের মধ্যে একটি ধর্মীয় মিথও কাজ করছে ৷

চিকিত্‍সাবিজ্ঞানীদের ভাষায়, ইঁদুর মানব হয়ে জন্ম নেয়া জিনগত সমস্যা ৷ বয়স ও দেহের তুলনায় মাথা ছোট হওয়া এ রোগের নাম মাইক্রোসেফালি ৷ সাম্প্রতিক একটি চিকিত্‍সা জরিপে দেখা গেছে, পাকিস্তানে চাচাতো, ফুপাতো বা এমন সম্পর্কের ভাইবোনের মধ্যে বিয়ে হওয়ার যে প্রথা রয়েছে সে কারণে মাইক্রোসেফালি রোগের বিস্তার পাকিস্তানে বেশি দেখা যায় ৷

স্থানীয় মিথ অনুসারে, কোনো বন্ধ্যা মহিলা গুজরাটের পীর শাহ দৌলার মাজারে এসে সন্তান চাইলে পীরের অছিলায় সন্তান পাবে ৷ তবে মাঝখানে একটা কিন্তু আছে ৷ সেটা হলো, মহিলার প্রথম সন্তান মাইক্রোসেফালিক বা ইঁদুর মানব হয়ে জন্ম নেবে এবং তাকে মাজারে দিয়ে দিতে হবে ৷ না দিলে বাকি সন্তানরাও বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে ৷

সন্তানের মায়েরা এসব শিশুকে শেষ পর্যন্ত ভিক্ষুক মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়৷ আর শাহ দৌলার মাজারের এসব পবিত্র শিশুকে দিয়ে অর্থ উপার্জনের কাজ করে মাফিয়ারা ৷

সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।