• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

ফরমালিন,,...!!!!

Started by sadique, June 13, 2012, 02:08:42 AM

Previous topic - Next topic

sadique

ফরমালিন কি এবং এ থেকে বাঁচার উপায়!

ফর্মালিন (-CHO-)n হল ফর্মালডিহাইডের (CH2O) পলিমার। ফর্মালডিহাইড দেখতে সাদা পাউডারের মত। পানিতে সহজেই দ্রবনীয়। শতকরা ৩০-৪০ ভাগ ফর্মালিনের জলীয় দ্রবনকে ফর্মালিন হিসাবে ধরা হয়। ফর্মালিন সাধারনত টেক্সটাইল, প্লাষ্টিক, পেপার, রং, কনস্ট্রাকশন ও মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। ফরমালিনে ফরমালডিহাইড ছাড়াও মিথানল থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। লিভার বা যকৃতে মিথানল এনজাইমের উপস্থিতিতে প্রথমে ফরমালডিহাইড এবং পরে ফরমিক এসিডে রূপান্তরিত হয়। দুটোই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

ফরমালিনের ক্ষতিকর দিক:

▀ ফরমালডিহাইড চোখের রেটিনাকে আক্রান্ত করে রেটিনার কোষ ধ্বংস করে। ফলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে।

▀ তাৎক্ষণিকভাবে ফরমালিন, হাইড্রোজেন পার অক্সাইড, কারবাইডসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণে পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে।

▀ ধীরে ধীরে এসব রাসায়নিক পদার্থ লিভার, কিডনি, হার্ট, ব্রেন সব কিছুুকে ধ্বংস করে দেয়। লিভার ও কিডনি অকেজো হয়ে যায়। হার্টকে দুর্বল করে দেয়। স্মৃতিশক্তি কমে যায়।

▀ ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করার ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার হতে পারে। অস্থিমজ্জা আক্রান্ত হওয়ার ফলে রক্তশূন্যতাসহ অন্যান্য রক্তের রোগ, এমনকি ব্লাড ক্যান্সারও হতে পারে। এতে মৃত্যু অনিবার্য।

▀ মানবদেহে ফরমালিন ফরমালডিহাইড ফরমিক এসিডে রূপান্তরিত হয়ে রক্তের এসিডিটি বাড়ায় এবং শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিকভাবে ওঠানামা করে।

▀ ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল সামগ্রী সব বয়সী মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ। তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। ফরমালিনযুক্ত দুধ, মাছ, ফলমূল এবং বিষাক্ত খাবার খেয়ে দিন দিন শিশুদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। কিডনি, লিভার ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট, বিকলাঙ্গতা, এমনকি মরণব্যাধি ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশু-কিশোররা। শিশুদের বুদ্ধিমত্তা দিন দিন কমছে।

▀ গর্ভবতী মেয়েদের ক্ষেত্রেও মারাত্মক ঝুঁকি রয়েছে। সন্তান প্রসবের সময় জটিলতা, বাচ্চার জন্মগত দোষত্রুটি ইত্যাদি দেখা দিতে পারে, প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে।

▀ এ ধরনের খাদ্য খেয়ে অনেকে আগের তুলনায় এখন কিডনি, লিভারের সমস্যাসহ বিভিন্ন রোগের সমস্যায় ভুগছেন। দেখা যাচ্ছে, কয়েক দিন পরপর একই রোগী ডায়রিয়ায় ভুগছেন, পেটের পীড়া ভালো হচ্ছে না, চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।

কিভাবে মাছ থেকে ফর্মালিনের দূর করবেন ?

▀ পরীক্ষায় দেখা গেছে পানিতে প্রায় ১ ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফর্মালিনের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়।
▀ লবনাক্ত পানিতে ফর্মালিন দেওয়া মাছ ১ ঘন্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফর্মালিনের মাত্রা কমে যায়।
▀ প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারন পানিতে ফর্মালিন যুক্ত মাছ ধুলে শতকরা প্রায় ৭০ ভাগ ফর্মালিন দূর হয়।
▀ সবচাইতে ভাল পদ্ধতি হল ভিনেগার ও পানির মিশ্রনে (পানিতে ১০ % আয়তন অনুযায়ী) ১৫ মিনিট মাছ ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ১০০ ভাগ ফর্মালিনই দূর হয়।

► কিভাবে ফল ও সবজি থেকে ফর্মালিনের দূর করবেন ?

▀ খাওয়ার আগে ১০ মিনিট গরম লবণ পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখতে হবে।
Md. Sadique Hasan Polash
Dept. of Journalism and Mass Communication
ID:111-24-227
E-mail:polash24-227@diu.edu.bd
Mobile:01723207250

sharifa

Consumption of formalin contaminated food is health hazard.Now a days it is a great treat to our health.Thanks to share this necessary post.
Dr. Sharifa Sultana
Assistant Professor
Department of Pharmacy,
Faculty of Allied Health Sciences,
Daffodil International University

Arif

Muhammad Arifur Rahman
Assistant professor and Head
Department of Pharmacy

abujar


sabrina

Thanks to share the post


Sabrina Akhter
Lecturer
Department of BRE
Sabrina Akhter
Senior Lecturer
Dept. Business Administration

nadir-diu

This is very nice post for us !!!!!!!!!
With thanks,


Dr. Md. Nadir Bin Ali
LMC and Head of Cisco Networking Academy
Daffodil International University

s m razzaque

Thanks Porag, I is very impotent for our life.

s.islam

Thanks for highlighting the real effect of Consumption of formalin. I believe Every one will  visit the post and take necessary steps regarding the matter.

suvro.dhaka

Dear Sadeque,
Thanks for your post.
But is there any scientific evidence about it.
Is CH2O destroyed by NaCl & H2O (Salt & Water) ?

If so, we must follow your instruction to save us.

Thanks a gain.

Mohammed Abu Faysal


sonia_tex

Essential post...formalin is a threat for our health...can you share the link or authentic research on formalin effect? Thanks
Sonia Sultana
Senior Lecturer
Department of Textile Engineering
Daffodil International University

[Education is the most powerful weapon-Nelson Mandela]

nayeemfaruqui

Dr. A. Nayeem Faruqui
Assistant Professor, Department of Textile Engineering, DIU

Ifti

#12
Dear Sadeque,

Thanx for a significant post like this. Now time has come to think about this issue. But it would be nice if U would provide the scientific explanation behind Ur caution or link(s)
from where U have managed such significant information so that we can check the authenticity.
Or do U have any idea regarding testing the way of assessing the dimension of Formalin applied on fruits or vegetables or any other foods?

Thanx 4 Ur post

skaka

Thanks for your post. I shall try my best to shere this knowledge with my Neighbor.

sadique

“খাদ্যে ফরমালিন রোধে কঠোর ব্যবস্থার দাবি সংসদে”
ঢাকা, ৬ মার্চ: খাদ্যে ভেজাল রোধে মার্কিন আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের আদলে বাংলাদেশে আলাদা প্রতিষ্ঠান গঠনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সুপারিশ করেছেন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম।

মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকে ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এ সুপারিশ করেন।

তিনি বলেন, ‘‘সভ্য কোনো দেশে খাদ্যে ফরমালিন দিয়ে বাজারজাতকরণের নজির চোখে পড়ে না। অতিলোভী ও মুনাফাখোর ব্যবসায়ীরা খাদ্যে ফরমালিন মিশিয়ে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে। খাদ্যে ফরমালিন মেশানে চিরতরে বন্ধ করতে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নিতে হবে।’’

তিনি বলেন, ‘‘খাদ্যে ভেজাল রোধ যে ধরনের সংগঠন বা আইন প্রণয়ন দরকার তা করা আমাদের নৈতিক দায়িত্ব। নয়তো সংসদ সদস্য হয়ে জাতির স্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া আমাদের কাজ কী? কোনোভাবেই নতুন প্রজন্মকে ওষুধ প্রজন্ম হিসেবে গড়তে দেয়া যায় না। কারণ, ওষুধ প্রজন্ম মানেই অসুস্থ প্রজন্ম।’’

উল্লেখ্য, এফবিআই আমেরিকার খাদ্য নিরাপত্তা প্রদান ও মান নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে থাকে। খাদ্যে ভেজাল মিশ্রণ দেশটিতে মারাত্মক অপরাধ হিসেবে পরিগণিত হয়ে থাকে।

এর আগে খাদ্যে ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সংসদের বৈঠকে উপস্থাপন করেন।

প্রতিবেদনে খাদ্যে ভেজাল রোধে বিএসটিআইকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত শিল্প ও প্রক্রিয়াজাত ভোগ্য পণ্যের বাইরে কৃষিজাত পণ্য, কাঁচা ফলমূল, সবজি, মাছ, মাংস পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক মান বজায় রাখার ব্যাপারে কার্যকর ভূমিকা পালনের সুপারিশ করা হয়।

এছাড়া, কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য, খাদ্য, স্বরাষ্ট্র, মৎস্য, প্রাণী, জনপ্রশাসন, চেম্বার ও কমার্স, ঢাকা বিশ্ববিদ্যালযের খাদ্য, পুষ্টি ও রসায়ন বিভাগকে জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিলকে আরো সক্রিয় করার পরমর্শ দেয়া হয়।

খাদ্যে ভেজাল সংক্রান্ত আইন সংশোধন করে শাস্তির পরিমাণ বাড়িয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও গণমাধ্যমে এ বিষয়ে গণসচেতনা তৈরির বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় প্রতিবেদনে।

(তথ্যসূত্র- প্রথম আলো,বার্তা২৪/ওয়াইই/জিসা/সাইন্স ল্যাবরটেরী কর্তৃক প্রচারিত লিফলেট)

http://www.facebook.com/bd.doctor.hospital


http://wnthinktank.wordpress.com/
Md. Sadique Hasan Polash
Dept. of Journalism and Mass Communication
ID:111-24-227
E-mail:polash24-227@diu.edu.bd
Mobile:01723207250