আন্তর্জাতিক বাজারে এল রিভ চ্যাট

Author Topic: আন্তর্জাতিক বাজারে এল রিভ চ্যাট  (Read 951 times)

Offline tasnuba.swe

  • Full Member
  • ***
  • Posts: 103
  • Test
    • View Profile
বিভিন্ন প্রতিষ্ঠানের তাৎক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিত করতে ‘রিভ চ্যাট’ নামের সফটওয়্যার পণ্য আন্তর্জাতিক বাজারে নিয়ে এসেছে বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ গ্রুপ। বিশ্ববাজারে সম্প্রতি ছাড়া হয়েছে ক্লাউড প্রযুক্তিভিত্তিক এই চ্যাটিং সফটওয়্যার।
রিভ চ্যাটে ‘ওয়েব আরটিসি’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ জন্য কোনো প্রতিষ্ঠান চাইলে চ্যাটের পাশাপাশি ওয়েব থেকেই ওয়েবসাইট যিনি দেখছেন তাঁর সঙ্গে বিনা মূল্যে ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করতে পারবে।
ওয়েবসাইটে রিভ চ্যাট সংযুক্তির আগে চাইলে ১৪ দিন বিনা মূল্যে সফটওয়্যারটি পরখ করে দেখা যাবে
source:http://www.prothom-alo.com/technology/article
Lecturer
Department of Software Engineering