• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

মাইকে আসেনি....

Started by Md.A.K.Azad, April 05, 2020, 10:19:56 AM

Previous topic - Next topic

Md.A.K.Azad

মাইকে আসেনি....

শিক্ষা মানে সিলেবাস কাঠামোই বাঁধানো তথ্যের আদান প্রদান।
শিক্ষা মানে (a+b)√।
শিক্ষা মানে third person শেষে s বা es যোগ।
শিক্ষা মানে ছকে বাঁধা ৮০ নম্বর।
শিক্ষা মানে পুস্তকে পুতে ফেলা অদম্য মেধা।
শিক্ষা মানে শিক্ষিত উপাধি।

বাকিটা সিলেবাসে ধরেনি...

শিক্ষা মানে অধিনস্থ আত্মসমর্পন,
মান সম্মান সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে অন্যায়ে অর্থ উপার্জন,
কারো ক্ষতি সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে দালালের উপরে উঠা,
কাঁধের ময়লা সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে তথ্য বানিজ্য,
দায়িত্বে অবহেলা সিলেবাসে ধরেনি।
শিক্ষা মানে বাঁকা চোখের কামনা,
নীতি নৈতিকতা সিলেবাসে ধরেনি।

কিছু মৃত্যুর খবর মাইকে আসেনা।
শিক্ষা, মানবতা, দায়িত্ব, স্বচ্ছতা আর জবাবদিহিতা- আমি এদের মরতে দেখেছি।
কিন্তু - এ খবর মাইকে আসেনি, কাগজে আসেনি।