News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

Name of Allah

Started by md, July 29, 2012, 09:22:05 AM

Previous topic - Next topic

md

মহানবী(স) বলেছেন যে ব্যক্তি আল্লাহপাকের নামগুলি মুখস্থ করবে, তিনি বেহেস্তে প্রবেশ করবেন। মুখস্থ করার সাথে সাথে বোধ করি গবেষণা ও নিজ জীবনে প্রয়োগ করারও ইঙ্গিত থেকে থাকবে। আসলেই দৈনন্দিন যাপিত জীবনের সাথে আল্লাহপাকের নামগুলির সম্পর্ক অনুধাবনে বিস্মিত ও শিহরিত হতে হ্য়।চলিত ভাষা ব্যবহারের প্রয়াস ছিল যাতে সকলের বোধগম্য হয়।

১. আল্লাহ
২. আর রহমান- সবচাইতে দয়ালু
৩. আর রহিম- সবচাইতে ক্ষমাশীল
৪. আল জাব্বার- পরাক্রমশীল, বাধ্যকারী
৫. আল আযিয- পরাক্রমশালী, অপরাজেয়
৬. আল মুহায়মিন- পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী
৭. আল মুমিন- নিরাপত্তা ও ঈমান দানকারী
৮. আস সালাম-শান্তি দানকারী
৯. আল কুদ্দুস- নিখুঁত
১০. আল মালিক-সর্বাধিকারী, অধিপতি
১১. আল ওয়াহহাব-সবকিছু দানকারী
১২. আল কাহহার- মহাপরাক্রান্ত,দমনকারী
১৩. আল গাফফার- মহাক্ষমাশীল,পুনঃ পুনঃ ক্ষমাকারী
১৪. আল মুসাওবির- রূপদানকারী, আকৃতি দানকারী
১৫. আল বারী- নির্মাণ কর্তা,সঠিকভাবে সৃষ্টিকারী
১৬. আল খালিক-সৃষ্টিকর্তা,শূন্য থেকে সৃষ্টিকারী
১৭. আল মুতাকাব্বির--অহংকারের ন্যায্য অধিকারী
১৮. আর রাফি-উন্নয়নকারী
১৯. আল খাফিদ-অবনমনকারী, অপমানকারী
২০. আল বাসিত-সম্প্রসারণকারী
২১. আল কাবিদ- সংকোচনকারী,নিয়ন্ত্রণকারী
২২. আল আলীম- মহাজ্ঞানী,সর্বদর্শী
২৩. আল ফাত্তাহ-বিজয়দানকারী
২৪. আর রাজ্জাক-জীবিকা দানকারী
২৫. আল লাতীফ-সূক্ষ্ণ দক্ষতাসম্পন্ন
২৬. আল আদল- ন্যায়নিষ্ঠ,পরিপূর্ণ-ন্যায়বিচারক
২৭. আল হাকাম- মিমাংসাকারী
২৮. আল বাসির-সর্বদ্রষ্টা,সর্ববিষয়-দর্শনকারী
২৯. আস সামী-সর্বশ্রোতা
৩০. আল মুযিল্ল- হতমানকারী,বেইজ্জতকারী
৩১. আল মুইয্য- সম্মানদাতা
৩২. আল কাবীর-বিরাট/ মহৎ
৩৩. আল আলী-অত্যুচ্চ,সর্বশ্রেষ্ঠ
৩৪. আশ শকুর- গুণগ্রাহী,সুবিবেচক
৩৫. আল গাফুর- ক্ষমাশীল
৩৬. আল আজীম- মহিমাময়,সর্বোচ্চ-মর্যাদাশীল
৩৭. আল হালীম- অত্যন্ত ধৈর্যশীল,প্রশ্রয়দাতা
৩৮. আল খাবীর-সর্বজ্ঞ,সকল ব্যাপারে জ্ঞাত
৩৯. আল মুজিব- প্রার্থনা গ্রহণকারী
৪০. আর রাকীব-নিরীক্ষণকারী,সদাজাগ্রত
৪১. আল কারীম-মহামান্য
৪২. আল হাসীব-হিসাব-গ্রহণকারী,মহা পরিক্ষক
৪৩. আল মুকিত-আহার্যদাতা,লালনপালনকারী
৪৪. আল হাফীজ- সংরক্ষণকারী,মহা রক্ষক
৪৫. আল হাক্ক- পরম সত্য
৪৬. আশ শাহীদ-প্রত্যক্ষকারী,সবকিছুর স্বাক্ষী
৪৭. আল বাঈছ-পুনরুথানকারী, পুনুরুজ্জীবিতকারী
৪৮. আল মাজীদ-গৌরবময়
৪৯. আল জালিল-প্রতাপশালী
৫০. আল ওয়াদুদ-প্রেমময়,স্নেহশীল
৫১. আল হাকীম- বিচক্ষণ
৫২. আল মুবদী- আদি স্রষ্টা,প্রথমবার-সৃষ্টিকর্তা
৫৩. আল মুহসী- হিসাব গ্রহণকারী
৫৪. আল হামীদ- প্রশংসিত
৫৫. আল ওয়ালী-অভিভাবক
৫৬. আল মাতীন-দৃঢ়তা সম্পন্ন
৫৭. আল কাবী- মহাশক্তিশালী
৫৮. আল ওয়াকীল-পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী,তত্ত্বাবধায়ক
৫৯. আল মাজিদ-সুমহান
৬০. আল ওয়াজিদ-অফুরন্ত ভান্ডারের অধিকারী,অবধারক
৬১. আল কায়্যুম-অভিভাবক,সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী
৬২. আল হায়্যু-জীবিত,চিরঞ্জীব
৬৩. আল মুমীত-মরণদাতা
৬৪. আল মুহয়ী- জীবনদাতা
৬৫. আল মুঈদ-পুনঃসৃষ্টিকারী
৬৬. আল আওয়াল- সর্বপ্রথম, যার কোন শুরু নাই
৬৭. আল মুয়াখখির- অবকাশ দানকারী,পশ্চাদবর্ত্তীকারী
৬৮. আল মুকাদ্দিম-অগ্রসরকারী,অগ্রবর্ত্তীকারী
৬৯. আল মুক্তাদির-প্রবল/ পরাক্রম,নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী
৭০. আল কাদীর-মহাশক্তিশালী
৭১. আস সামাদ- অভাবমুক্ত
৭২. আল ওয়াসি-সর্বব্যাপী
৭৩. আল ওয়াহিদ- একক, এক ও অদ্বিতীয়
৭৩. আত তাওয়াব-তওবা গ্রহণকারী
৭৫. আল বার্র- কল্যাণকারী,পরম উপকারী
৭৬. আল মুতা’আলী- সুউচ্চ,সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
৭৭. আল ওয়ালী- সমস্ত-কিছুর-অভিভাবক,কার্য্য নির্বাহক
৭৮. আল বাতিন- গুপ্ত/লুকান, অপ্রকাশিত
৭৯. আল জাহির- প্রকাশ্য,সম্পূর্নরূপে-প্রকাশিত
৮০. আল আখির-অনন্ত, যার কোন শেষ নাই
৮১. আল মুকসিত-হকদারের হক-আদায়কারী, ন্যায়পরায়ণ
৮২. যুল জালাল ওয়াল ইকরাম- মহিমান্বিত ও দয়াবান
৮৩. মালিকুল মুলক-সমগ্র জগতের বাদশাহ্
৮৪. আর রাউফ-কোমল হৃদয়, পরম-স্নেহশীল
৮৫. আল মুনতাকিম- প্রতিশোধ গ্রহণকারী
৮৬. আল হাদী-পথ প্রদর্শক
৮৭. আন নাফি-কল্যাণকারী,কল্যাণকর্তা
৮৮. আদ দারর- (খারাপের,তাগুতের) অকল্যাণকারী
৮৯. আল মানি- প্রতিরোধকারী,প্রতিহতকারী
৯০. আল মুগনি-অভাব মোচনকারী
৯১. আল গানী-সম্পদশালী
৯২. আল জামি- সমবেতকারী,একত্রীকরণকারী
৯৩. আস সাবুর-অত্যধিক ধৈর্যধারণকারী, ধৈর্য্যশীল
৯৪. আল রাশীদ- সঠিক পথ-প্রদর্শক, সত্যদর্শী
৯৫. আল ওয়ারিছ- উত্তরাধিকারী
৯৬. আল আফউ- ক্ষমাকারী
৯৭. আল বাকী- চিরস্থায়ী
৯৮. আল বাদী- অতুলনীয়,অভিনব সৃষ্টিকারী
৯৯. আন নূর- জ্যোতি, আলো