• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

মাত্র একমাসে কোরআনে হাফেজ অন্ধ ২ শিশু সহোদর

Started by yousuf miah, June 24, 2013, 10:17:04 AM

Previous topic - Next topic

yousuf miah

জন্ম থেকেই পৃথিবীর আলো দেখেনি তারা। ছোটবেলা থেকেই কোরআন শোনার প্রতি আগ্রহ ছিল দু'জনের। যেখানেই কোরআন তেলাওয়াত হতো সেখানেই ছুটে যেত। চোখে না দেখলেও মন দিয়ে শুনতো কোরআনের সূরাগুলো। আর সেই আগ্রহ থেকেই কোরআনে হাফেজ হলো ৭ বছরের দু'সহোদর।

যেমন কণ্ঠস্বর, তেমন মায়াবী চেহারা তাদের। যেন একই বৃন্তে দু'টি ফুটন্ত গোলাপ। দু'ভাইয়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ ফরিদগঞ্জবাসী। জন্মান্ধ হয়েও শুনে শুনে পবিত্র কোরআন মুখস্ত করেছে ৭ বছরের জমজ দু'ভাই হাসান-হোসাঈন।

শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের মাহফিলে দু'ভাইয়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুসলিমরা শুধু মুগ্ধই হননি, পুরস্কৃতও করেন তাদের।

ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের কামিন উদ্দিন ছৈয়াল বাড়ির মো. আলমগীর হোসেনের জমজ এ দু'সন্তান হাসান-হোসাঈন।

দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়ার পর যখন তারা সমাজের চোখে অবহেলিত ছিল, তখন বাবা-মা তাদের কোরআনে হাফেজ করে সমাজের কাছে গ্রহণযোগ্য করার স্বপ্ন দেখলেন।

গত এক মাস আগে হাসান-হোসাঈনের বাবা মো. আলমগীর হোসেন তাদের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম আলহাজ মো. নজরুল ইসলামের কাছে কোরআন শিক্ষার জন্য ভর্তি করিয়ে দিয়ে যান।

মাত্র এক মাসে আলহাজ মো. নজরুল ইসলামের নিরলস প্রচেষ্টায় তারা এখন কোরআনে হাফেজ। তারা শুধু কোরআনের সূরাগুলো মুখস্ত বলতেই পারে না। শুদ্ধ তেলাওয়াতও করতে পারে।

এ ব্যাপারে আলহাজ মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা দু'জনই আমার ছাত্র। ইচ্ছাশক্তি থাকলে অন্ধ থেকেও যে আল্লাহর কালাম শরীফ পবিত্র কোরআন যে কেউ মুখস্ত করতে পারে হাসান-হোসাঈন তার বাস্তব উদাহরণ। আমি আশাবাদী, ওরা আগামীতে আরো ভালো করবে।

mominur

Md. Mominur Rahman

Assistant Professor
Department of Textile Engineering
Faculty of Engineering
Daffodil International University

R B Habib

Rabeya Binte Habib
Senior Lecturer,
Department of English
Faculty of Humanities and Social Sciences
Daffodil Int. University

rumman

Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar