• Welcome to Daffodil International University.
 

News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

উইন্ডোজ থেকে ল্যানে ইন্টারনেট

Started by shahalam1984, October 28, 2013, 12:31:05 PM

Previous topic - Next topic

shahalam1984

উইন্ডোজ থেকে ল্যানে ইন্টারনেট

ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে একটি মডেম ব্যবহার করে নিজের কম্পিউটার ছাড়াও অন্যদের সঙ্গে ল্যানের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ভাগাভাগি বা শেয়ার করা যাবে। প্রথমে স্টার্ট মেনু থেকে Control Panel, সেখান থেকে Network and Sharing Center উইন্ডোতে যেতে হবে। বাম পাশের মেনু থেকে Change advanced sharing settings ক্লিক করলে Public (current profile) নেটওয়ার্ক প্রোফাইল আসবে। এখানে Turn on network discovery এবং Turn on file and printer sharing অপশন দুটির রেডিও বাটনে ক্লিক করে সেভ করতে হবে।

Change adapter settings ক্লিক করলে কম্পিউটারের সব নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) দেখা যাবে। সেখান থেকে মডেম সংযোগে ব্যবহূত নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ডটি নির্বাচন করার পর ডান ক্লিক করে এর Properties-এ যেতে হবে। এরপর Sharing ট্যাবে ক্লিক করে Allow other network users to connect through this computer's Internet Connection অপশনটিতে টিক দিয়ে এনাবল করতে হবে। পপ-আপ উইন্ডো এলে ওকে করুন। এর নিচে Home networking connection মেনু থেকে কম্পিউটারের যে নেটওয়ার্ক কার্ড দিয়ে আপনি অন্যদের সঙ্গে ইন্টারনেট সংযোগ শেয়ার করবেন (সাধারণত লোকাল এরিয়া কানেকশন), সেটি নির্বাচন করে ওকে করুন। উইন্ডোজ কনফিগারেশনের কাজ শেষ।

এবার প্রয়োজনীয় দৈর্ঘ্যের একটি ক্রসওভার UTP বা STP ইথারনেট কেব্ল নেটওয়ার্ক পোর্টে প্রবেশ করিয়ে কম্পিউটারগুলো যুক্ত করতে হবে। এভাবে পিসিগুলো ল্যানে সংযুক্ত হলে নেটওয়ার্ক কার্ডগুলোতে সাধারণত স্বয়ংস্ক্রিয়ভাবে আইপি ঠিকানা (এপিআইপিএ) বসে যাবে।


Source: http://www.prothom-alo.com/technology/article/58750/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C_%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87_%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87_%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F
MD. SHAH ALAM
Assistant Research Officer
Daffodil International University
Cell: 01912953164,
email: shahalam@daffodilvarsity.edu.bd, shahalam1984@gmail.com