News:

Daffodil International University Forum contains information about Open Text material, which is only intended for the significant learning purposes of the university students, faculty, other members, and the knowledge seekers of the entire world and is hoped that the offerings will aide in the distribution of reliable information and data relating to the many areas of knowledge.

Main Menu

বিশ্বে ৫ম দূষিত স্থান হাজারিবাগ

Started by maruppharm, May 31, 2014, 05:30:44 PM

Previous topic - Next topic

maruppharm

সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি স্থানের তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন টাইম। নিউ ইয়র্কভিত্তিক বেসরকারি সংস্থা ব্ল্যাকস্মিথ ইন্সটিটিউটের গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে করা এ তালিকার পঞ্চম স্থানে আছে ঢাকার চামড়া শিল্পের জন্য খ্যাত হাজারিবাগ।



প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, এখনও বৈশ্বিক উষ্ণায়নের চেয়ে শিল্প দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। এ কারণে মানুষের নানারকম রোগব্যাধি বাড়ছে।

গবেষণায় জানা গেছে, শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও রাসায়নিক পদার্থ বেশি ব্যবহৃত হয়, এমন জায়গাগুলোতে দূষণ সবচেয়ে বেশি।

শিল্প বর্জ্যের কারণে দূষণের ফলে বিশ্বের ২০ কোটিরও বেশি মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এতে ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ ও অন্যান্য রোগের প্রাদুর্ভাব বেড়েই চলছে।




বিশ্বের ১০টি দূষিত স্থানের তালিকায় থাকা এলাকাগুলো হচ্ছে--

১. অ্যাগবোগব্লোশি, ঘানা

২. সিতারাম রিভার, ইন্দোনেশিয়া

৩. চেরনোবিল, ইউক্রেন

৪. জারঝিংসক, রাশিয়া

৫. হাজারিবাগ, বাংলাদেশ

৬. ক্যাবউই, জাম্বিয়া

৭. ক্যালিমানটান, ইন্দোনেশিয়া

৮. ম্যাটানজা-রিয়াচুইলো, আর্জেন্টিনা

৯. নাইজার ব-দ্বীপ, নাইজেরিয়া

১০. নোরিলস্ক, রাশিয়া।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy